মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

আবুবকর সিদ্দীক) রদ্বিআলাহুতায়ালা আনহুর মাধ্যমে এবং বাকী অন্যান্য তরিকার সিলসিলা হজরত আলী রদ্বিআলাহুতায়ালা আনহুর মাধ্যমে সরদারে কায়েনাত হুজুর সলালহু আলায়হি ওয়া সালাম পর্যন্ত পেঁৗছিয়াছে। তাহা হইলে এই বায়াত হওয়ার তরিকা বেদাত কাজ বলিয়া কিভাবে পরিগণিত হইতে পারে? হঁ্যা, অবশ্য ইহা বলিতে পার যে, পীরি-মুরিদী শব্দটা নূতন শব্দ-কিন্তু শব্দের কোন সমাদর থাকিতে পারে না। মিলনের মৌলিকত্ব এবং তাহার প্রসার নিজ হইতেই বহাল থাকিবে। 'এই বিশেষ তরিকায় মুরিদ করা বেদাত কাজ' বলিতে জানি না 'বিশেষ তরিকা' কোন উদ্দেশ্যে বলা হইয়াছে। আমাদের তরিকায় শিক্ষা ও জিকির রহিয়াছে। জিকির সম্পর্কে খোদ শরীয়তের আদেশ রহিয়াছে। ইহা তো এই রকম ব্যাপার হইয়া দাঁড়ায় যে, সহি বোখারী পাঠ করা এবং সত্য পথের পাঠ দেওয়াকে কেহ বেদাত কাজ বলিয়া আখ্যায়িত করিল। যাহারা শরীয়ত ও সুন্নতকে অনুসরণ করিয়া সত্য পথে চলে তাহাদের সকলের উদ্দেশ্যে সালাম।

জনাব আবদুল হাকিমের নিকট লিখিত। মকতুব নং- ২৮

(উপদেশ আকারে এবং পুণ্যাত্মাগণের গুণাবলী সম্পর্কে) হে ভ্রাতঃ, বে-আদব ও বিদ্বেষমূলক রীতিনীতির সাহচর্য হইতে নিজেকে বাঁচাইয়া রাখ এবং বেদাতী মজলিস হইতে নিজেকে সকল সময় দূরে রাখ। এহিয়া মা'জরাযী কুদ্দিসা সিররূহু বলিয়াছেন, এই তিন শ্রেণীর সংসর্গ হইতে নিজেকে সর্বদা দূরে রাখিবেঃ- ১. গাফেল আলেম উলামাগণ, ২. স্তুতিকারকগণ এবং ৩. মূর্খ (জাহেল) সূফীগণ।

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।