হাসিল) সম্পর্কে আলোচনা করেন। হাদীসের বিভিন্ন তাৎপর্যের প্রতি দৃষ্টি রাখিয়া ইহা প্রমাণিত করেন যে, মূল্যবান ও মনোরম পোশাক, সালেকের (আত্মিক- ভ্রমনকারীর) জন্য ক্ষতিকর নয়। হাদীসের মূল তাৎপর্যসমূহ উদঘাটন করিয়া শরীয়ত সম্পর্কিত হাদীসসমূহের বিশদ ব্যাখ্যা প্রদান করেন এবং নিজস্ব বোধশক্তি হইতে সূক্ষ্ণ অনুভূতিসম্পন্ন বিস্ময়কর বিষয়সমূহ বর্ণনা করেন। এই সমস্ত সূক্ষ্ণ সূক্ষ্ণ বিষয় সম্পর্কে আলোচনা ও বর্ণনা যাহা কেবল হাদীস বিশেষজ্ঞদের বোধগম্যের অন্তর্ভুক্ত, তদসংμান্ত কয়েক পৃষ্ঠার অনুবাদ এখানে বাদ দেওয়া হইয়াছে।] (এই মকতুবের শেষের দিকে তিনি বলিতেছেন)- তুমি লিখিয়াছ, বেদাতী, ঘুষখোর অথবা খোলাখুলিভাবে যাহারা পাপকার্য ও ব্যভিচারে লিপ্ত তাহাদের নিকট যাওয়া এবং তাহাদের আহার্য বস্তু ভক্ষণ করা কি রকম কাজ হইবে? দেখ, ইহাতে কোন সন্দেহ নাই যে, সর্ব প্রথমে ঐ সমস্ত লোকের নিকট যাওয়া হইতে বিরত থাকিতে হইবে এবং তরিকার প্রেমিকদের জন্য তো তাহা অবশ্য কর্তব্য। তবে হঁ্যা, প্রয়োজন কোন আইন মানে না অর্থাৎ সেরকম কোন জরুরী প্রয়োজনের বিষয় স্বতন্ত্র। খাদ্য সম্পর্কিত বিষয়ের সারকথা হইতেছে, যদি জানা যায় কোন খাবার হারাম পদ্ধতি দ্বারা উপার্জিত তাহা হইলে ঐ খাদ্য আহার করা হারাম। আর যদি জানা যায় যে, উহা হালালভাবে সংগৃহীত তাহা হইলে ঐ খাদ্য হালাল। আর যে ক্ষেত্রে হারাম হালাল সম্পর্কে কিছুই জানা যায় না, সে ক্ষেত্রে ঐ আহার্য বস্তু সন্দেহজনক এবং তাহা আহার না করাই উত্তম। তুমি আরও একটি কথা লিখিয়াছ যাহা হইতেছে, কোন কোন অস্বীকারকারী নাকি বলে যে, কোন বিশেষ তরিকা অনুসারে মুরিদ করা বেদাত কাজ। দেখ, সত্যের সন্ধানে আহবান করা, দ্বীনের পথে পথ প্রদর্শনের জন্য মনোনীত করা এবং এই বিষয়ে আলাহ্তায়ালার ইচ্ছার সহিত সম্পর্ক কায়েম করা শরীয়তের আদেশ অনুযায়ী করা হইয়া থাকে। আলাহ্তায়ালা আদেশ করেন- ওয়াব তাগু এলাইহি ওয়াসিলা- অর্থাৎ আলাহ্তায়ালার দিকে অসিলার সন্ধান কর। ফায়দা এবং লাভের সন্ধান পাওয়ার মত মৌলিক বিষয়ের কার্যμম (সিলসিলা) যাহাকে অন্য নামে পীরি-মুরিদী বলিয়া অভিহিত করা হয় তাহা পয়গম্বর আলায়হি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আসসালাতু ওয়া সালামের অর্থাৎ পয়গম্বর আলায়হি ওয়া সালাম ও সাহাবাদের জামানা হইতে আরম্ভ করিয়া বর্তমানকাল পর্যন্ত সমানভাবে চলিয়া আসিতেছে। ইহা এমন কোন নূতন বিষয় নয়, যাহা মাশায়েখ এবং সূফীগণ নিজের ইচ্ছামত প্রতিষ্ঠিত করিয়াছেন। সমস্ত মাশায়েখের কার্যμম ও সিলসিলা আঁ-হজরত সলালহু আলায়হি ওয়া সালাম পর্যন্ত পেঁৗছানোর পর সমাপ্তি লাভ করিয়াছে। নকশবন্দিয়া তরিকার সিলসিলা হজরত সিদ্দীকে আকবর ( হজরত
— পৃষ্ঠা ৭৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।