মাওলানা বরখোরদার কাবুলীর নিকট লিখিত। মকতুব নং-২৭
তুমি যে সুন্দর পত্রখানি এই মিসকিনের নামে লিখিয়াছিলে, তাহা পাইয়া নিজেকে সম্মানিত ও আনন্দিত বোধ করিতেছি। তোমার চিঠিতে তুমি আনন্দের সহিত মহান ও উচ্চ আকাংখার প্রতি উৎসাহ ও উদ্দীপনা প্রকাশ করিয়াছ। ইহা অত্যন্ত কল্যাণকর ও সৎ আকাংখা। আলাহ্তায়ালা তোমার নেক আগ্রহের শিখাকে প্রজ্বলিত করিয়া দিন, আকাংখার শিখাকে আরও অধিক আলোকিত করিয়া দিন এবং আলাহ্ ব্যতীত যাবতীয় বস্তু হইতে মুক্ত করিয়া তাঁহার নৈকট্য ও মারেফতের আলয় পর্যন্ত পেঁৗছাইয়া দিন- ইন্নাহু ক্বারিবুম্ মুজিব। যে স্বপ্ন তুমি দেখিয়াছ, সস্পূর্ণরূপে স্পষ্ট, যাহা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সম্পর্কের ইঙ্গিত বহন করে। আমাদের মধ্যে পরবর্তী সাক্ষাৎ না হওয়া পর্যন্ত কলেমা তৈয়েবার বিরামহীন আমলের মধ্যে মশগুল থাকিবে এবং যতদূর পারিবে কলবের অনুকূল অবস্থার সহিত সঙ্গতি রাখিয়া এই জিকির করিতে থাকিবে। এই জিকির যদি নির্জনে করিতে পার, তাহা হইলে আরও ভাল। এই কলেমা তৈয়েবা বাতেনের পরিশুদ্ধির জন্য আশ্চর্য রকমের কার্যকরী ক্ষমতা রাখে। ইহার প্রথম অংশে (লা ইলাহা) সত্য ব্যতীত অন্যান্য যাবতীয় বস্তুর প্রতি অস্বীকৃতি এবং দ্বিতীয় অংশে (ইলালহ্) আলাহ্তায়ালার সত্যের প্রতি স্বীকারোক্তি- আর ইহাই হইতেছে সমস্ত পথের (সুলুকের) সারকথা। হাদীস শরীফে আছে, আফজাল অর্থাৎ সর্বোত্তম জিকির হইতেছে, লা-ইলাহা ইলালহ্। আনুগত্যের প্রতি অটল থাক এবং অত্যন্ত দৃঢ়তার সহিত নবী করিম সলালহু আলায়হি ওয়াসালামের সুন্নতের আমল কর। বেদাত হইতে নিজেকে বাঁচাইয়া রাখিবে এবং অবিশ্বাসীদের নিকট হইতে দূরে থাকিবে। জনৈক বুজুর্গ বলিয়াছেন, ভাল কাজতো ভাল এবং মন্দ উভয় প্রকারের লোকে করিয়া থাকে কিন্তু আদেশ অমান্য করা হইতে নিজেকে বিরত রাখা হইতেছে সত্যবাদীর (সিদ্দীকের) জন্য বিশেষ বৈশিষ্ট্য। এই মিসকিনকে দোয়া ও সালামতীর সহিত স্মরণ রাখিও। [ইহার পর একটি প্রশ্নের জবাবে বিশেষ বিশেষ আধ্যাত্মিক অবস্থানসমূহের ও তাহার পরিবর্তনের বিষয়ে হাদীসের আলোকে আত্মিক ভ্রমণের ফল লাভ (সায়ের