"আযকার ও আদীয়ায়ে মাসুরা" নামক পুস্তিকাটি এই ফকির বিশ্বস্ত হাদীস দ্বারা সংকলিত করিয়াছে এবং বিশেষ বিশেষ জিকির ও দোয়ার গুণাবলীও সেখানে বর্ণনা করা হইয়াছে। এই পুস্তিকার নকল তোমার নিকট পাঠাইয়া দেওয়া হইয়াছে। যতদূর ইহার উপর আমল করিতে পার, আমল কর। পুস্তিকাটি আকারে বড় এবং তাহা ফারসী ভাষায় লিখিত। প্রচুর ফায়দা ইহার মধ্যে অন্তর্ভুক্ত আছে। তুমি যদি অভিনিবেশ সহকারে পুস্তিকাটি আগাগোড়া অধ্যয়ন করিতে পার তাহা হইলে উত্তম ও ফলপ্রদ হইবে। এই পুস্তিকাটি একটি রত্নভাণ্ডার ছাড়া আর কিছু নয়, যাহা যথাসময়ে নৈকট্য লাভ করার রহস্যে-পরিপূর্ণ একটি সমুদ্র এবং যাহা পবিত্র মনজিলসমূহে পেঁৗছ্াইয়া দিতে সক্ষম। ইহার গভীর তলদেশ হইতে খাঁটি মুক্তা আহরণের জন্য সত্যিকার ডুবুরির প্রয়োজন। যদি কোন সাঁতারু থাকে, তাহা হইলে সে ইহার মধ্যে সাঁতার কাটিয়া তাহার আকাঙ্িখত স্থানে পেঁৗছাইয়া যাইবে। তুমি লিখিয়াছিলে যে, কোন কোন পথের জন্য কামেল শায়েখের সহবত অতীব জরুরী। কিন্তু এই উচ্চ মর্যাদাসম্পন্ন সিলসিলাতে অদৃশ্যভাবে ফায়দা প্রাপ্তির মহফিলে ভিড় জমিতেই থাকে। যেমন হজরত খাজা বাকীবিলাহ র. ও হজরত মোজাদ্দেদে আলফেসানী র. এর মাকামাতে বেলায়েতের পথ এবং নৈকট্যের মনজিলে প্রবেশ করিবার জন্য যাহা কিছু প্রয়োজন ছিল তাহা সম্পূর্ণভাবে হজরত খাজা র. এর খেদমতে থাকাকালীন অবস্থাতেই যোগ্যতার সহিত প্রকাশিত হইয়াছে এবং তাঁহারই সহবতের পূর্ণ আলোকে অত্যন্ত সফলতার সঙ্গে পূর্ণতা ও সমাপ্তির স্তরসমূহ তিনি অতিμম করিতে সক্ষম হইয়াছিলেন। এই সমস্ত বিষয় হজরত মোজাদ্দেদে আলফেসানী র. এর মকতুব হইতেই প্রকাশিত হইয়াছে। হঁ্যা, এটা অবশ্য ঠিক যে, পথের সমাধান পাওয়ার পর যখন তিনি স্বগৃহে যাওয়ার জন্য দিলী হইতে পৃথক হইয়া যান, তখন পরস্পরের মধ্যে চিঠি-পত্রের আদান প্রদানের মাধ্যমে সিলসিলা জারি থাকে এবং সওয়াল ও জবাবের পালা চলিতে থাকে। এই সময়ের মধ্যে তাঁহার যে যে ফায়দা ও প্রাপ্তিযোগসমূহ সাধিত হইয়াছিল তাহা সকল বিতর্কের ঊর্ধ্বে, কেননা পরে পাওয়া এই সমস্ত লাভের বিষয় ছিল পরিপূর্ণতা অর্জনকারী পথের বিন্যাস দ্বারা পরিপূর্ণ। নফসের পরিপূর্ণতা অর্জন এবং মনজিলসমূহের পথ প্রাপ্তির জন্য শায়েখের সহবত অত্যন্ত জরুরী। হজরত মোজাদ্দেদে আলফেসানী র. বন্ধুত্বের সম্পর্ক-লাভকারী (নেসবতে মাহবুবিয়াত) হালতের অধিকারী ছিলেন। সহবতহীন কোন পীর যদি অদৃশ্যভাবে ফয়েজ ও বরকতসমূহ জোরপূর্বক আদায় করিয়া লইতেন, তাহাতেও কোন কথা থাকিত না- কেননা প্রেমিকদের রকম-সকমই আলাদা রকমের হইয়া থাকে। তাঁহাদিগকে নির্বাচিত পথের দিকে লইয়া যাওয়া হয় এবং সুপ্রশস্ত মনজিলে পেঁৗছাইয়া দেওয়া হয়।
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।