যাওয়ার মধ্যেই বন্দেগী। প্রেমাস্পদের নিকট হইতে যাহা কিছু আসে, তাহার সব কিছুই প্রেমময় হইয়া থাকে- তাহা পুরস্কার কিংবা তিরস্কার- যাহা কিছু হউক না কেন। আশেক প্রেমের খাতিরে মাশুকের জন্য সব কিছু উৎসর্গ করে। তাহার দৃষ্টিতে প্রেমিকের যাবতীয় কার্যকলাপ সুন্দর ও মনোহর রূপে ধরা দেয়। এমন কি, যদি কোন দুঃখ কষ্ট তাহার তরফ হইতে আসিয়া পেঁৗছায়, আশেক তাহা অত্যন্ত কৃতজ্ঞতার সহিত গ্রহণ করে এবং তাহার নিকট ঐ দুঃখকে আনন্দদায়ক বলিয়া মনে হয়। হাদীস শরীফে আছে, আলাহ্তায়ালার এই মীমাংসার মধ্যে মোমেনের হক অন্তর্নিহিত রহিয়াছে যে, যখন মোমেনের নিকট ভাল কোন কিছু পেঁৗছায়, তখন তাহার জন্য সে নিজ পালনকর্তার প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং যখন তাহার নিকট কোন বিপদ আপদ আসিয়া উপস্থিত হয়, তখনও সে তাঁহার প্রশংসা করে ও ধৈর্য ধারণ করে। একজন মোমেন তাহার প্রত্যেক কাজের জন্য পুরস্কার পায়- এমনকি তাহার স্ত্রীর মুখে যে খাবার সে তুলিয়া দেয়, সেই খাবারের লোকমার জন্যও। প্রথম ও শেষ পর্যন্ত সকলকে সালাম।
সৈয়দ নূর বহরের নিকট লিখিত। মকতুব নং-২৫
আলহামদু লিলাহি ওয়াস সালামুন আলা ইবাদিহিলাজী নাস্তাফা। তোমার পত্র পাইয়াছি। সমস্ত প্রশংসাই আলাহ্তায়ালার জন্য এবং তাঁহার নিকট এইজন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করিতেছি যে, তোমার সমস্ত প্রহরগুলি তাঁহার জিকির দ্বারা পরিপূর্ণ থাকে। সর্বদা সুন্নতের প্রতি অনুগত থাকার চেষ্টা করিবে। বেদা'ত ও বেদা'তকারীগণের নিকট হইতে দূরে থাকিবে। মহৎ পুণ্যাত্মাগণ এবং যে সমস্ত ফকির শরীয়তের প্রতি অটল ও পাবন্দ থাকেন, তাঁহাদের দিকে নিজেকে আকৃষ্ট রাখিবে। টীকাঃ তারিখে মোহাম্মদী কলমী (রেজা লাইব্রেরী রামপুর)- এর মধ্যে তাঁহার বর্ণনা ১২০৮ হিজরীতে এইভাবে পাওয়া যায়- সৈয়দ নূর বহর বারহিয়া যিনি সাইফখান নামে পরিচিত ছিলেন, বাদশাহ্ আলমগীরের উমরাহগণের মধ্যে তাঁআর নাম পাওয়া যায়। উক্ত গ্রন্থ হইতে জানা যায় যে, তিনি সৈয়দ বারহিয়া বংশোদ্ভূত ছিলেন। ১১০৮ হিজরীতে দিলীতে তাঁহার মৃত্যু হয়।