সৈয়দ নূর বহর বারহিয়ার নিকট লিখিত। মকতুব নং-২৩
আলহামদু লিলাহি ওয়াস সালামুন আলা ইবাদিহিলাজী নাস্তাফা। রাষ্ট্রীয় শাসন ক্ষমতায় সম্মানীয় উচ্চমর্যাদার অধিকারীর নিকট এই মিসকিন সালাম জানাইতেছি এবং তাঁহার শারীরিক সুস্থতা কামনা করিতেছে। ভালবাসার সহিত যে পত্রখানি পাঠাইয়াছ, তাহা পাইয়া খুশী হইয়াছি। এইভাবে নিজের প্রকাশ্য ও গোপন (জাহের ও বাতেন) অবস্থাসমূহের বিষয়ে লিখিতে থাকিবে। চিঠিপত্রের মাধ্যমে এই ধরনের যোগাযোগ অদৃশ্য সম্পর্কের ক্ষেত্রে সহায়ক হইয়া থাকে। দেখ, জীবনের সর্বশ্রেষ্ঠ সময় যৌবন অতিবাহিত হইতে চলিয়াছে এবং জীবনের নিকৃষ্টতম সময় বার্ধক্য তাহার আগমন বার্তা ঘোষণা করিতেছে। এই ভাবিয়া আফসোস্ হইতেছে যে, যাহা সর্বোৎকৃষ্ট সম্পদ সেই আলাহ্র মারেফতের দায়িত্ব বার্ধক্যের নিকট অর্পণ করিতে হইবে। আবার জীবনের সর্বোত্তম সময়কে নিকৃষ্ট বস্তুসমূহ যেমনঃ কামনা, লোভ-লালসা ও দুনিয়ার সৌন্দর্য-সম্ভোগ ইত্যাদির জন্য ব্যয় করিতে হয় (যদিও এই রকম না হওয়াই বাঞ্ছনীয়)। সময়কে সব সময় আলাহ্তায়ালার স্মরণে ও চিন্তায় পরিপূর্ণ করিয়া রাখিবে এবং আখেরাতের জন্য উত্তম পুঁজির সওদা করিবে। ওয়াস্ সালাম।
হাফেজ মোহাম্মদ শরীফ লাহোরীর নিকট লিখিত। মকতুব নং- ২৪
নৈকট্যের পথে আলাহ্তায়ালা যেন তোমাকে কল্পনাতীত উন্নতি প্রদান করেন। তোমার পত্র পাঠ করিয়া আনন্দিত হইয়াছি। আলাহ্পাকের নিকট অশেষ শুকরিয়া যে, তোমার স্বাস্থ্য ভাল আছে। দেখ! গর্দানকে নত অবস্থায় রাখার নাম বন্দেগী। নিজ ইচ্ছার কবল হইতে বাহির হইয়া আসিয়া আলাহ্পাকের মর্জির অধীন হইয়া