সৈয়দ আলী বারহিয়ার নিকট লিখিত। মকতুব নং-২২
আলাহ্তায়ালার জন্য যাবতীয় প্রশংসা, মোহাম্মদ স. এর জন্য দরূদসমূহ এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের পর জানাইতেছি যে, তোমার পত্র পাইয়া আনন্দিত ও প্রীত হইয়াছি। তুমি সাক্ষাতের জন্য আগ্রহ প্রকাশ করিয়াছ কিন্তু তাহা সময়ের উপর নির্ভর করে। দুনিয়া তো বিচ্ছেদের জায়গা। দোয়া কর যেন হকতায়ালা আখেরাতে তোমাকে আমাকে একত্রিত করেন। আলাহ্তায়ালার সহিত সাক্ষাৎ তো আখেরাতের জন্যই নির্দিষ্ট রহিয়াছে। মৃত্যু তাহার বাতায়ন স্বরূপ। এই দুনিয়া শষ্যক্ষেত্র অপেক্ষা বেশী কিছু নয়। আমলের মধ্যে যত আন্ত রিকতা ও সততা থাকিবে, সর্বশেষ পরিণামে তাহার ফলাফল ও পুরস্কার প্রাপ্তির আশাসহ নৈকট্যপূর্ণ মর্যাদালাভের সম্ভাবনাও তত বেশী থাকিবে। শরীয়তের পুস্ত কসমূহ হইতেই আমলের রীতিনীতি ও বিধানসমূহ গ্রহণ করা হইয়া থাকে। প্রকৃত আন্তরিকতাপূর্ণ আমল ইসলামের মূলতত্ত্ব ও নফসের প্রশান্তির সহিত সম্পর্কযুক্ত এবং ইসলামের মূলতত্ত্ব ও নফসের প্রশান্তি আবার সুফীয়ায়ে কেরামদের সহবতের সহিত সম্পর্কিত। যে আমলে আন্তরিকতা নাই, তাহা রূহ্হীন দেহের মত। যাঁহারা সরল পথের প্রতি বিশ্বস্ত তাঁহাদিগকে সালাম।
টীকাঃ তারিখে মোহাম্মদী গ্রন্থে ১১১৯ হিজরীতে একজন ব্যক্তিত্বের বর্ণনা পাওয়া যায়, যাহাতে লিখিত আছে, সৈয়দ নুরুদ্দীন আলী খান বিন সৈয়দ আব্দুলাহ খান বারহিয়া বাদশাহ্ আলমগীরের রাজত্বকালে একজন ওমরাহ এবং শাহ আলমের সঙ্গী ছিলেন। মোহাম্মদ আজমের সহিত যুদ্ধে তিনি ১১১৯ হিজরীতে নিহত হন। সম্ভবতঃ এই মকতুব তাঁহাকে লেখা হইয়াছে। এশিয়াটিক সোসাইটি কতৃর্ক প্রকাশিত মায়সারুল উমরাহ গ্রন্থের তৃতীয় খণ্ডে ১৭৬ পৃষ্ঠায় তাঁহাকে হোসেন আলী খান এবং হোসাইন আলী খানের ভাই বলিয়া উলেখ করা হইয়াছে।