নজর বেগ সমরখন্দীর নিকট লিখিত। মকতুব নং-২১
আলহামদুলিলাহিল আজিম ওয়া সালামুন আলা রাসুলিহিল করিম। আলাহ্তায়ালা যেন সব সময় নিজের সঙ্গে রাখেন এবং এক মুহূর্তও যেন তিনি সঙ্গহারা অবস্থায় না রাখেন। মহব্বতের সহিত যে পত্রখানি প্রেরণ করিয়াছ তাহা পাইয়া আনন্দিত হইয়াছি। এইভাবে নিজের অবস্থাসমূহের কথা সবসময় লিখিতে থাকিবে, যাহা অদৃশ্যভাবে মনোযোগ আকর্ষণের কারণ হইতে পারে। যে স্বপ্ন অবলোকন করিয়াছ, তাহা খুবই সুন্দর এবং স্বর্গীয়সুষমায় পরিপূর্ণ। নিজের কাজে সর্বদা লাগিয়া থাকিবে। তোমার বাতেনী অবস্থা, জিকির ও ফিকির এবং তাহার ফলাফল সম্পর্কে কিছুই জানাও নাই, সর্ব প্রথমে এইসব সম্পর্কে লেখা উচিত ছিল। অন্যান্য বিষয় ইহার পরিপূরক ও অংশ বিশেষ।
সে ছিল আমার অনেক দিনের প্রাণ-প্রিয় বন্ধু, বন্ধুর পুত্র সে, যথেষ্ট আমার কাছে এই পরিচয় শুধু।
আসল কথা হইতেছে, এমনভাবে গভীর বিশ্বাসের সহিত সর্বদা জিকির করিবে যাহার ফলে জিকিরের উপস্থিতি হৃদয়ের সর্বেসর্বা হইয়া যায়। অন্য কোন কামনা ও অভিলাষ যেন কেবলমাত্র পবিত্র আলাহ্তায়ালা ব্যতীত অন্তরে আর অবশিষ্ট না থাকে। এই কাজে তো তোমার যোগ্যতা ছিল না কিছু, হয়েছে অর্থের জোরে, তাই ছুটেছ অর্থের পিছু।
বন্ধুগণের নিকট হইতে সালামতী ও শুভ পরিণামের দোয়ার প্রত্যাশায় সকলকে সালাম জানাই।