আশা করি এই ফকিরের বাতেনী ঐশ্বর্য হইতে পরিপূর্ণতা অর্জন করিবে এবং সমৃদ্ধশালী (ফয়েজমন্দ) হইবে। নিজের মধ্যে এমন কোন পারদর্শিতা এই ফকির দেখিতে পায় না, যাহার বদৌলতে তুমি আমার নিকট উচ্চ মর্যাদাসম্পন্ন আদেশের (আমরে আ'জীমের) জন্য আবেদন করিতে পার। কিন্তু যেহেতু ইহা তুমি তোমার সুন্দর ধারণা হইতে লিখিয়াছ, সেইজন্য আশা করি, তোমার এই ধারণা অনুযায়ী আলাহ্তায়ালার তরফ হইতে যেন তোমার সঙ্গে সম্পর্ক স্থাপিত হয় এবং মরুভূমি হইতে তোমার কোষাগার রত্নরাজিতে ভরিয়া উঠে। হাদীসে কুদসীতে আছে, আমি আমার বান্দার ধারণা হইতেও নিকটে থাকি। অবশ্য আমি তোমার জন্য অদৃশ্য মনোযোগের (গায়েবানা তাওয়াজ্জোহ্) ব্যাপারে, ইনশালাহুতায়ালা কার্পণ্য করিব না। নিজের সময়কে আনুগত্য দ্বারা মশগুল রাখিবে, μীড়া কৌতুক হইতে নিজেকে বাঁচাইয়া রাখিবে। দুনিয়ার বিশ্বাসঘাতকতা, কবরের অবস্থানসমূহ এবং কেয়ামতের ভয়কে চোখের সম্মুখে রাখিবে। সুন্নতের আনুগত্য করা এবং বেদাত হইতে বাঁচিয়া থাকার মধ্যেই যে নাজাত, তাহার প্রতি দৃঢ় বিশ্বাস রাখিবে। বেদাতী ও দুনিয়াদার মোলার সহিত কোন সঙ্গ-সংশ্রব রাখিবে না। কেননা, এই ধরনের লোকেরাই দ্বীনের চোর হইয়া থাকে। যে ফকির শরীয়তের রীতিনীতি অনুসরণ করে না এবং নবী করীম স. এর সুন্নত দ্বারা যে সজ্জিত নয়, তাকে নিজেদের মজলিশে ঠাঁই দিবে না। 'পয়গম্বর তোমাদিগকে যাহা আদেশ করেন তাহা (মনেপ্রাণে) কবুল কর, যাহা করিতে নিষেধ করেন তাহা পরিত্যাগ কর এবং আলাহকে ভয় কর।' (কোরআন)। আস্সালামু আলাইকুম।
জমিদার শ্রেণীর লোকেরা এবং দাবী আদায়ের ব্যাপারে অন্যান্যগণ জেলখানায় থাকিতে থাকিতে নিঃস্ব ও ধ্বংস হওয়ার উপμম হইতেন। তাঁহারা জেলখানায় থাকিলে সরকারের বদনাম হওয়া ছাড়া আর কোন লাভ হইত না। এই সব কারণে মীরক মঈনউদ্দীন র. সম্মানিত কয়েদীগণের নিকট হইতে কিস্তিতে অর্থ পরিশোধ করার শর্ত আদায় করিয়া তাঁহাদিগকে জেলখানা হইতে ছাড়িয়া দিতেন। এই ধরনের ব্যবস্থার ফলে একবার লাহোরে দুই লক্ষ টাকার লোকসানের খবর সংবাদ লেখকের মাধ্যমে পেঁৗছাইয়া যায়। বাদশাহ এই খবরে তাঁহার প্রতি কিছু অসন্তুষ্ট হইয়াছিলেন। কিন্তু তিনি যখন এই সম্পর্কে বিস্তারিতভাবে প্রকৃত তথ্যাদি জানিতে পারিলেন তখন ক্ষতির ব্যাপারটি উদারভাবে মানিয়া লইলেন। দাক্ষিণাত্যেও কয়েক বৎসরে দশ বার লক্ষ টাকার বকেয়া পড়িয়াছিল, যাহা দরিদ্র ও দুর্বল প্রজাগণের নিকট হইতে আদায় করিবার জন্য প্রতি বৎসর বহু কর্মচারীকে নিয়োজিত করা হইত। মীরক মঈনউদ্দীন আহমদ ঐ সমস্ত বকেয়া এক প্রকার মাফ করিয়াই দিয়াছিলেন। একদা বাদশাহ আলমগীর মীরক মঈনউদ্দীন আহমদের সততার খুব প্রশংসা করিলে তিনি আরজ করিয়াছিলেন, বাদশাহ নামদার, আমার দ্বারা কোন অবিশ্বাসের কাজ করা তো সম্ভব নয়, তবে রাজস্ব বাবদ গরীব প্রজাদের নিকট হইতে সরকারের বহু পাওনা টাকা আমি মাফ করিয়া দিয়াছি। ইহার উত্তরে বাদশাহ বলিয়াছিলেন, আমি জানি যে, তুমি এইভাবে আমার আখেরাতের কোষাগারকে পরিপূর্ণ করিয়া দিতেছ। মীরক মঈনউদ্দীন আহমদ জীবিকা উপার্জনের জন্য কোন বিশেষ পদ্ধতি বা বিত্তশালী হওয়ার রীতিনীতি সম্পর্কে অজ্ঞাত ছিলেন এবং সাংসারিক লৌকিকতা ইত্যাদি বিষয়ে অনভিজ্ঞ ছিলেন। তিনি শরীয়তের আদব সম্পর্কিত 'শরীয়াতুল ইসলাম' নামক গ্রন্থের সংকলন ও অনুবাদ করেন। তিনি হস্ত লিপিতে ও ফারসী ভাষায় বিশেষ পারদর্শী ছিলেন। তাঁহার সাতটি পুত্র সন্তান ও সাতটি কন্যা সন্তান ছিল। (এশিয়াটিক সোসাইটি কতৃর্ক প্রকাশিত 'মায়সারুল উমরা' গ্রন্থের প্রথম খণ্ড (পৃষ্ঠ-২৫৮-২৬৭) হইতে গৃহীত)।