মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

দেখ, হজরত ওয়াস্‌ করনী র. যদিও আঁ-হজরত সলালহু আলায়হি ওয়াসালামের বাতেন মোবারক হইতে লাভবান হইয়াছিলেন এবং অতি শীর্ষ শ্রেণীভুক্ত হিসাবে আলাহ্‌তায়ালার নৈকট্য লাভ করিয়াছিলেন, তথাপি মর্যাদার ক্ষেত্রে তিনি সাহাবাগণের সমপর্যায়ে পেঁৗছাইতে পারেন নাই। অবশ্য তাবেঈন শ্রেণীভুক্ত তিনি নিশ্চয় হইয়াছিলেন। এই ফকিরের সহিত তোমার যে মহব্বত আছে তাহাকে শ্রেষ্ঠ নেয়ামত হিসাবে মনে করিবে এবং এই ঐশ্বর্য (দৌলত) যাহাতে দিন দিন আরও বৃদ্ধি পায় সেই ফিকিরে রত থাকিবে। প্রত্যেক ব্যক্তির হাশর তাহার সহিত হইবে, যাহার সহিত সে মহব্বতের সম্পর্ক রাখে- এই হাদীস তুমি শুনিয়া থাকিবে।

সেখান হইতে ফিরিয়া আসার পর ঐ বৎসরেই ১০৬৪ হিজরীতে বাদশাহ শাহজাহানের তরফ হইতে তিনি মুলতান প্রদেশের দেওয়ানী ও সেনা বাহিনীর উচ্চপদে ও ইতিহাস লেখক হিসাবে মনোনীত হন। বহু বৎসর তিনি সেখানে ছিলেন। ধর্মের প্রতি তাঁহার গভীর অনুরাগ দেখিয়া ও তাঁহার উপদেশ বাণী শ্রবণ করিয়া পাঞ্জাবের জনসাধারণ তাঁহাকে পীরের মত শ্রদ্ধা করিতেন। এখনও পর্যন্ত (হিজরী দ্বাদশ শতাব্দীর শেষাবধি) তিনি সেখানকার জনসাধারণের মুখে মুখে মীরক জিউ নামে সমাদৃত হইয়া আছেন। মুলতান হইতে দুই েμাশ (চারি মাইল) দূরে তিনি একটি বাগান ও বাসস্থান নির্মাণ করেন, যাহা মীরক জিউয়ের কেলা (কোটলা) নামে প্রসিদ্ধ হইয়া আছে। বাদশাহ্‌ আলমগীরের রাজত্বকালে তিনি কাবুলের দেওয়ানী পদ লাভ করিয়াছিলেন এবং তাঁহাকে আমানত খান উপাধি দ্বারা ভূষিত করা হইয়াছিল। পদমর্যাদার দিক হইতেও তাঁহাকে আরও উচ্চপদ প্রদান করা হইয়াছিল। ইহার পরে কোন কারণ বশতঃ তিনি পদত্যাগ করিয়াছিলেন। কিন্তু যেহেতু তাঁহার সততা ও আমানতদারীর চিত্র বাদশাহ আলমগীর র. এর হৃদয়ে স্থায়ীভাবে অংকিত হইয়া গিয়াছিল সেই জন্য অনতিবিলম্বে লাহোরের রাজধানীর (দারুস সুলতানাত) তত্ত্বাবধান এবং সেখানকার কেলার ভার তাঁহার উপর অর্পণ করেন এবং পদত্যাগ করার সময়ে তিনি লাহোর প্রদেশের যে দেওয়ানী পদে অধিষ্ঠিত ছিলেন পুনরায় তাঁহাকে সেই পদে বহাল করা হয়। লাহোরে তিনি হাবেলী খোয়াফী ও বড় বাজার সংলগ্ন বাসভবন ও স্নানাগার (হাবেলী ও হাম্মাম) তৈরী করেন। আলমগীর র. এর সিংহাসন আরোহণের বাইশ বৎসর কালে, বাদশাহ যখন আজমীরের শিবিরে অবস্থান করিতেছিলেন, সেই সময় তিনি দাক্ষিণাত্য প্রদেশের দেওয়ানীর সম্মান লাভ করেন। আলমগীর র. এর রাজত্বের পঁচিশ বৎসর কালে আওরঙ্গাবাদের শুভ ভিত্তি স্থাপন উপলক্ষ্যে যখন শাহী অনুষ্ঠানের আয়োজন করা হয়, তখন নিজাম শাহের হাবেলী যাহা সবুজ গ্রীষ্মবাস (বাংলা) হিসাবে প্রসিদ্ধ সেই স্থানে মীরক মঈনউদ্দীনের থাকার ব্যবস্থা করা হইয়াছিল। ইহার পর তিনি আওরঙ্গাবাদ হইতে দুই েμাশ দূরে অবস্থিত হরসুল গড়ে, মূলতানের মত নিজের বাসস্থানের জন্য স্থান নির্বাচন করিতে চাহেন। বাদশাহ রাজ কোষাগারের নিকট মূলক আম্বর নামক হাবেলী তাঁহার বাসস্থানের জন্য বিবেচনা করেন। এই স্থানও ছোট কেলা নামে প্রসিদ্ধ হইয়া আছে। ১০৯৫ হিজরীতে মীরক মঈনউদ্দীনের ইন্তেকাল হয়। আওরঙ্গাবাদের দক্ষিণে অবস্থিত শাহ নূর হাম্মামী র. এর দরগাহের সন্নিকটে তাঁহাকে সমাধিস্থ করা হয়। মিয়া শাহ নূর হাম্মামী র. বলিতেন, আমার নিকট লোকে যে বস্তুর সন্ধান করিতে আসে, বাবায়ে পীর তাহা নিজের কাছে রাখেন, যাহার ইঙ্গিত ছিল মীরক মঈনউদ্দীন র. এর প্রতি। খোয়াফী খান সাহেবের ইতিহাস লেখক সংক্ষেপে লিখিয়াছেন, তিনি এই রকম সৎ ছিলেন যে নিজের উন্নতির জন্য তিনি কখনও কোন চেষ্টাচরিত্র করেন নাই। জনসাধারণের কল্যাণের ব্যাপারে তিনি সরকার অপেক্ষা বেশী চিন্তাভাবনা করিতেন। তাঁহার শাসনকালে কখনও কাহারও জানমালের কোন ক্ষতি হয় নাই। বস্তুতঃ আমানত খান মীরক মঈনউদ্দীন আহমদ র. এর সময়ে সেরকম কোন কিছু শোনা বা দেখা যায় নাই।

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।