মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

এই পত্রে অদৃশ্যলোকের সংযোগ (নেসবত) লাভ করার জন্য আবেদন জানানো হইয়াছে। দেখ, সতত অনুসন্ধানে রত প্রেমিকের জন্য যাহা জরুরী, তাহা হইতেছে, অনুসন্ধানের ব্যাকুলতা এবং প্রার্থনার উপাদান যাহা কিছু তাহার মধ্যে থাকুক না কেন, অকপটভাবে তাহা কেবল স্বীয় শায়েখের নিকট ব্যক্ত করা। কিন্তু তরিকার পথে কিভাবে অগ্রসর হইতে হইবে তাহা নিরূপণ করার ভার সম্পূর্ণরূপে মোর্শেদের উপর ছাড়িয়া দিতে হইবে। রোগী কেবলমাত্র নিজের রোগ সম্পর্কে যাবতীয় তথ্য অভিজ্ঞ চিকিৎসকের নিকট ব্যক্ত করিবে। কিন্তু নিজে রোগী হইয়া রোগের পদ্ধতি নির্ণয় করা এবং সেই রোগের চিকিৎসা কিভাবে করা হইবে সে সম্পর্কে কিছু বলা অত্যন্ত গর্হিত ও নিন্দনীয় কাজ। পারিশ্রমিক ও প্রাপ্তির স্থায়ীত্ব শায়েখের সহবতের মধ্যে নিহিত থাকে। দেখ, একজন সত্যিকার প্রেমিক নিজ যোগ্যতা ও মহব্বত অনুযায়ী কোন কামেল মোর্শেদের বাতেন হইতে প্রভূত ফয়েজ ও সমৃদ্ধি লাভ করিতে পারে এবং μমে μমে সে সমস্ত প্রকার পাপ ও হীনতা হইতে শূন্য হইয়া কামেল মোর্শেদের রংয়ে রঞ্জিত ও প্রকাশিত হইতে থাকে। বুজুর্গগণ বলিয়াছেন, শায়েখের মাঝে নিজের অস্তিত্বকে বিলীন করিয়া দেওয়ার (ফানা ফিশ শায়েখের) মধ্যেই আলাহ্‌তায়ালার অস্তিত্বের সঙ্গে নিজ অস্তিত্বকে বিলীন করিয়া দেওয়ার (ফানাফিলাহর) প্রাথমিক স্তর নিহিত আছে। শায়েখের সঙ্গলাভের (সহবতের) সৌভাগ্য যদি না হয় তথাপি কেবলমাত্র আন্তরিক মহব্বতের মাধ্যমে শায়েখের তাওয়াজ্জোহ্‌ দ্বারা কার্যকর ভাবে ঐশ্বর্যশালী হওয়া যায়। কিন্তু শায়েখের সঙ্গলাভ করা ও সঙ্গলাভ না করিতে পারার মধ্যে অনেক ব্যবধান থাকে।

তাঁহার পূর্ব পুরুষগণ বলদাহ্‌ হিরাতের অধিবাসী ছিলেন। তাঁহার স্বনামধন্য প্রপিতামহ মীর হোসেন খোয়াফ শহরে আসিয়াছিলেন। মীর হোসেনের পুত্র মীরক কামাল তাঁহার সন্তান মীরক হুসাইনের সঙ্গে বাদশাহ্‌ আকবরের রাজত্বকালে হিন্দুস্তান আগমন করেন। মীরক হুসাইন জান্নাত মকানী বাদশাহ জাহাঙ্গীরের রাজদরবারে সম্মান ও মর্যাদা লাভ করিয়াছিলেন। বাদশাহ্‌ শাহজাহানের রাজত্বকালে তাঁহাকে দাক্ষিণাত্য প্রদেশের দেওয়ান নিযুক্ত করা হইয়াছিল। পরে রাষ্ট্রদূতের মর্যাদায় তাঁহাকে বলখের শাসনকর্তার নিকট প্রেরণ করা হইয়াছিল। মীরক মঈনউদ্দীন এই মীরক হুসাইনের পুত্র। পিতার মৃত্যুকালে তিনি উঠতি বয়সের যুবক ছিলেন। শিক্ষা সমাপ্ত করার পর তিনি বাদশাহের নিকট হইতে চাকুরী লাভ করিতে সমর্থ হন। ১০৫০ হিজরীতে শাহজাহানের রাজত্বকালে সেনাবাহিনীর উচ্চপদে ও ইতিহাস লেখক হিসাবে আজমীর প্রদেশের কাজ তাঁহার উপর ন্যস্ত করা হয়। পরে তিনি দাক্ষিণাত্যে চলিয়া যান। শেখ মারুফ ভিকরী কতৃর্ক ১০৬০ হিজরীতে রচিত সংকলন গ্রন্থ জাখিরাতুল খওয়ানিন গ্রন্থে তাঁহার সম্পর্কে লিখিত হইয়াছে যে, মীরক হুসাইন খোয়াফীর পুত্র মীরক মঈনউদ্দীন তাহার পূর্বপুরুষগণ অপেক্ষা মর্যাদা ও আভিজাত্যের ক্ষেত্রে আরও অধিক গৌরব ও কৃতিত্বের অধিকারী ছিলেন। যৌবনকালেই মীরক মঈনউদ্দীন তীক্ষ্নবুদ্ধি, বিচক্ষণতা এবং সুন্দর হস্তলিপির জন্য খ্যাতিসম্পন্ন ছিলেন। বাদশাহ শাহজাহানের রাজত্বকালের ২৮ বৎসরে কান্দাহার যুদ্ধে যাওয়ার জন্য দারাশিকোর সঙ্গী হিসাবে মনোনীত করা হয়।

— পৃষ্ঠা ৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।