মীরক মঈনউদ্দীনের নিকট লিখিত। মকতুব নং-২০
আলহামদুলিলাহি জাল্ জালালে ওয়াল্ একরাম ওয়াস্ সালাতু ওয়াস্ সালামু আ'লা রসুলিহী সাইয়েদিনা ওয়াআ'লা আলিহি ওয়া আসহাবিহী আজমাঈন। তোমার মূল্যবান পত্রখানি পাইয়া অত্যন্ত আনন্দিত ও প্রীত হইয়াছি। পত্রখানি অন্তরের আকাংখা ও সন্ধানের ঐকান্তিকতায় পরিপূর্ণ ছিল বলিয়া আরও অধিক আনন্দ লাভ করিয়াছি। আলাহ্তায়ালা ঐ আকাংখার আগুনকে যেন প্রজ্বলিত রাখেন, প্রার্থনার শিখাকে যেন সদা উন্নত রাখেন এবং ঈপ্সিত খুশবু যেন ঘ্রাণেন্দ্রিয়ের আত্মার মর্মমূলে পেঁৗছাইয়া দেন। ইশকের আগুন যখন জ্বলে উঠে দাউ দাউ অন্তরে বাহিরে সারা সত্তাজুড়ি, তার অন্তহীন তেজে জ্বলে পুড়ে ছার খার সব, থেকে যায় প্রেমিক কেবল অন্তরাত্মা জুড়ি।
যে পরিমাণ আকাংখা ও সন্ধানের আগ্রহ থাকুক না কেন তাহাই আশীর্বাদ ও আশার আধারস্বরূপ।
টীকাঃ মায়সারূল উমরা গ্রন্থের প্রথম খণ্ডে প্রায় দশ পৃষ্ঠাব্যাপী বিশদ বর্ণনা দেওয়া হইয়াছে মীরক মঈনউদ্দীন সম্পর্কে। তাঁহার মহত্ত্ব সম্পর্কে বর্ণনার শুরুতে গ্রন্থকার লিখিয়াছেন খান আমরযশ নিশান মীরক মঈনউদ্দীন আহমদ আমানত খান খোয়াফী ছিলেন অত্যন্ত সরল প্রকৃতির সত্যবাদী ও ধর্মভীরু ব্যক্তি। তিনি ধর্মীয় আইন কানুনের শুদ্ধতা ও তাহার যথার্থ ব্যবহার সম্পর্কে অগাধ জ্ঞানের ও দিব্যচক্ষুর অধিকারী ছিলেন। তিনি ফকির সম্প্রদায়ভুক্ত উদার প্রকৃতির খাঁটি মানুষ, সেই সঙ্গে ফেরেশতা স্বভাবসম্পন্ন পবিত্র সকলের সুখদুঃখে একাত্ম, নম্র ও বিনয়ী, মানবতাবোধসম্পন্ন, অত্যন্ত দানশীল, মহৎ, বন্ধু বৎসল ও তীক্ষ্নবুদ্ধির অধিকারী ছিলেন। সুবিচারক, মুক্ত মনের অধিকারী, আমানতদার, সৎ পরামর্শ দাতা, চিন্তাবিদ, সর্বসাধারণের হিতাকাংখী, বিদ্বেষ বিরোধী এবং দয়ার্দ্রচিত্ততার জন্যও তিনি প্রসিদ্ধ ছিলেন। তাঁহার পরিচিতি সম্পর্কে উক্ত গ্রন্থে বিস্তারিতভাবে আরও যাহা লিপিবদ্ধ করা হইয়াছে সংক্ষেপে তাহার বর্ণনা নিম্নরূপঃ