মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

সিলসিলাভুক্ত জনৈক পর্দানশীন মহিলার নিকট লিখিত। মকতুব নং-১৯

(সমবেদনা ও উপদেশ আকারে)

সম্মানীয়া পুণ্যবতী ভগ্নীকে জানাইতেছি যে, হৃদয়বিদারক খবর (সম্ভবতঃ উক্ত মহিলার স্বামীর মৃত্যুর খবর) শ্রবণ করার পর যে আঘাত পাইয়াছি, তাহা পত্রে আর কি বলিব। কিন্তু যেহেতু আলাহ্‌তায়ালার ইচ্ছা এই রকমই ছিল, সেই জন্য ধৈর্য ও সহনশীলতা ব্যতীত আর কোন উপায় নাই এবং তাঁহার নিকট নিজেকে সমর্পণ করা ও তাঁহার সন্তুষ্টি লাভ করা ব্যতীত অন্য কোন আশ্রয়স্থল নাই। ইন্নালিলাহি ওয়া ইন্না ইলায়হি রজিঊন। দুনিয়া তোমার নিকট হইতে চলিয়া গিয়াছে- আলাহ্‌তায়ালা যেন তোমাকে আখেরাত ও নিজ মহব্বত দান করেন, তাঁহার বন্ধুত্বের পরিচয় প্রদান করেন এবং আলাহ ব্যতীত যাবতীয় বন্ধু হইতে তোমাকে মুক্তি প্রদান করেন। সময়কে আলাহ্‌পাকের স্মরণে পরিপূর্ণ রাখিবে এবং যাঁহারা চলিয়া গিয়াছেন তাঁহাদিগকে দোয়া ও ইসালে-সওয়াবের মাধ্যমে স্মরণ রাখিবে। আজ হউক কাল হউক আমাদিগকেও এই জামাতের সহিত একদিন একত্রিত হইতে হইবে, আপন পরিবার পরিজন হইতে বিচ্ছিন্ন হইতে হইবে এবং নিজ সন্তান সন্তুতি ও সমস্ত প্রকার আনন্দ উলাস হইতে বিদায় গ্রহণ করিতে হইবে। কাজেই আখেরাতের জিনিস ঠিক করিয়া লও এবং কবর ও কেয়ামতকে ঠিকঠাক মত প্রতিষ্ঠিত কর। আলাহ্‌তায়ালা যেন তোমাকে সর্বশ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত করেন এবং জাহের ও বাতেনের জন্য অখণ্ড একাগ্রতা দ্বারা স্বীয় অনুগ্রহ প্রদান করেন। ইন্নাহু ক্বারিবুম্‌ মুজিব।

— পৃষ্ঠা ৬২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।