মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

হৃদয়কে বেঁধে রাখো লাইলীর চুলের লহরে কাজ কর নির্দ্বিধায় মজনুর জ্ঞান বুদ্ধি ধরে; মনে রেখো এই পথে জ্ঞানীদের সারগর্ভ বাণী- প্রেমিকের তরে শুধু ক্ষতির কারণ আনে টানি।

যে স্বপ্ন তুমি দেখিয়াছ, তাহা খুবই উত্তম। যে সমস্ত কাজের অপেক্ষায় আশান্বিত হইয়া আছ সর্বশক্তিমান আলাহ্‌তায়ালা যেন তাহা বাস্তবে পরিণত করেন। তোমার হৃদয়কে তাঁহার সন্ধানের পথে যেন তিনি আরও অধিক আবেগ ও উষ্ণতা প্রদান করেন এবং আলাহ্‌ ব্যতীত তাবৎ বিষয়বস্তু হইতে তিনি তোমাকে মুক্তি প্রদান করেন- ইন্নাহা কারিবুম মুজিব। কোন এক বুজুর্গ বলিয়াছেন, তাসাওফ অস্থিরতার নামান্তর। যখন পরিপূর্ণ শান্তি আসে তখন কোন তাসাওফ থাকে না। মুরিদকে সেই রকম গুণসম্পন্ন হইতে হইবে যাহা এই আয়াতে করিমে বর্ণনা করা হইয়াছে- হাত্তা ইজা যোয়াক্বাত আলায়হিমুল আরযু বিমারাহুবাত ওয়া যোয়াক্বাত আলায়হিম আনফুসুহুম ওয়া যোয়ান্নু আলা মাদ্‌জাআ মিনালাহি ইলা ইলায়হি (সূর তওবা) "যে পর্যন্ত না বিস্তৃত হওয়া সত্ত্বেও জমিন তাহাদের জন্য সংকুচিত হইয়াছিল এবং তাহাদের জীবন তাহাদের জন্য দুর্বিসহ হইয়াছিল এবং তাহারা বুঝিতে পারিয়াছিল যে, এখন আর কোন আশ্রয়স্থল নাই, কেবল মাত্র আলাহ্‌ ব্যতীত।" এখন আমি তোমাকে আলাহ্‌র নিকট সোপর্দ করিতেছি- তুমিও আমাকে তাঁহার নিকট সোপর্দ করিয়া দাও। শান্তি ও কল্যাণের জন্য শেষ পর্যন্ত দোয়ার সহিত স্মরণ রাখিও। তবু যদি বেঁচে থাকতে হয় আমাকে এই দ্গ্ধ পৃথিবীর বুকে বিরহী হয়েই থাকব আমি আমরণ, বিরহের গন্ধ শুঁকে শুঁকে। যে আশায় আমি নিজ হতে এতদিন চেয়েছিনু বাঁচিয়া থাকিতে মাটি হয়ে গেছে হায় আশার গৌরব পারি নাই ধরিয়া রাখিতে।

ওয়াস্‌সালাম।

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।