মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

শায়েখ বাইজীদ সাহারানপুরীর নিকট লিখিত। মকতুব নং-১৮

(বায়তুলাহ শরীফে হজ্ব সম্পন্ন করিবার এরাদা করিয়া সফরের উদ্দেশ্যে এই মকতুব লিখিত হইয়াছে।) আলাহ্‌তায়ালা তোমাকে কেবলমাত্র তাঁহার দাসত্ব ব্যতীত অন্যান্য সমস্ত দাসত্ব হইতে মুক্ত করেন এবং তোমার অন্তরকে তাঁহার মূল অনুভূতির আস্বাদে পরিপূর্ণ রাখেন। তোমার পত্র পাইয়া আনন্দিত হইয়াছি। আশা করিতেছি জিলক্বদ মাসের শেষদিকে ২০ তারিখ হইতে ২৯ তারিখের মধ্যে যে কোন দিন হজ্বের উদ্দেশ্যে সেরহিন্দ হইতে রওয়ানা হইব এবং সুরাট বন্দর হইতে চির-আকাংখিত কাবায় হাজির হওয়ার সৌভাগ্য লাভ করিব। এইতো মাধ্যম তাঁকে চাওয়ার পাওয়ার যতখুশী চাও তুমি, অফুরন্ত ভাণ্ডার। বস্তুবাদী জ্ঞানের প্রতি বুদ্ধিকে নিয়োজিত রাখিলে তাহা বস্তুর প্রতি শৃঙ্খলিত হইয়া পড়ে। তাই আলাহ্‌র ইশকের পথে জ্ঞান বুদ্ধির বন্ধন হইতে বাহির হইয়া আসিতে হইবে এবং নিজের সমগ্র দৃষ্টিকে যিনি যাবতীয় বস্তুর মালিক তাঁহার প্রতি নিবদ্ধ রাখিতে হইবে। কবি কি সুন্দর ভাবেই না বলিয়াছেন-

টীকাঃ শায়েখ বাইজীদ সাহারানপুরী ছিলেন হজরত মোজাদ্দেদে আলফেসানী র. এর খলিফা শায়েখ বদীউদ্দীন আনসারী সাহারানপুরীর সাহেবজাদা। তিনি তাঁহার পিতার নিকট হইতে শিক্ষালাভ করার পরে সেরহিন্দ চলিয়া আসেন। সেখানে হজরত খাজা মোহাম্মদ মাসুম র. এর নিকট বয়াত হন এবং তরিকার জিকিরের মধ্যে মশগুল থাকিয়া প্রভূত রূহানী ফয়েজ হাসিল করেন। হজরত খাজা সেরহিন্দী র. পরে তাঁহাকে খেলাফত দান করেন। তিনি সেরহিন্দ হইতে সাহারানপুর চলিয়া আসেন এবং সেখানে আদেশসমূহ প্রতিপালনের উদ্দেশ্যে স্থায়ীভাবে মসনদে আসীন হন। অনেক বিখ্যাত ব্যক্তি তাঁহার নিকট হইতে বহু বিষয়ে মীমাংসা লাভ করেন। তিনি অল্পে তুষ্ট থাকিতেন এবং সমস্ত বিষয়ে সম্পূর্ণরূপে আলাহ্‌তায়ালার উপর সমর্পিত-প্রাণ ছিলেন। ধর্মীয় বিষয়ে শিক্ষাদান এবং পরোপকারে তিনি মশগুল থাকিতেন। ১১০০ হিজরীর সোমবারে তিনি পরলোকগমন করেন। তাঁহার কবর সাহারানপুরে অবস্থিত।

— পৃষ্ঠা ৬০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।