সে আলোর বিকিরণ ছড়িয়ে রয়েছে সবখানে- রওনক তার রওশন করে দূর আসমানে। জেগে ওঠে প্রতি-ধূলিকণা সারা বিশ্ব-চরাচরে- সে আলোর খোঁজে ছুটে আসে মখলুক সবভুলে, তৃষিত হৃদয় করে পান জম্ জম্ প্রাণ ভরে- আলোর ইশারা ওঠে জেগে জীবনের কুলে কুলে/ কোকাফ আঁধারে সে কিরণ ভীষণ আঘাত হানে সে আলোর বিকিরণ তিমির-হনন সবখানে।
সে আলোর বিকিরণ জড়িয়ে রয়েছে সবখানে জীন্দেগির পরতে পরতে বিশ্বাসে আর বিধানে/
আঁধারের ভয় দ্বিধাদ্বন্দ্ব ঘোর অমানিশা নাশি- হাজির হয়েছে সুবে-সাদেকের পবিত্রতা আসি, বেরিয়ে এসেছে দীপ্ত তেজ কুয়াশার ঝাঁপ খুলি দেখা যায় ঐ দিক-দিগন্ত চেয়ে আছে মুখ তুলি/ সওদার ভারা উঠিছে ভরিয়া ইশকের টানে- সে নূরের জ্যোতিঃ পেঁৗছে গেছে হৃদয়ের সবখানে/
সে আলোর দ্যুতি আজ ছড়িয়ে পড়েছে সবখানে সেরহিন্দ নয়, হিন্দুস্তান নয়-তামাম জাহানে/
— صفحة ٦ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.