মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

শায়েখ মোজাফফরের নিকট লিখিত। মকতুব নং-১৭

আলহামদুলিলাহি ওয়াস্‌ সালামুন আলা ইবাদিহিলাজি নাস্তাফা। তোমার চিঠি পাইয়া আনন্দিত ও সন্তুষ্ট হইয়াছি। তুমি আমার সাক্ষাতের বাসনা প্রকাশ করিয়াছ। এই দিকে তোমার নিজের সাক্ষাতের ব্যাপারেও চিন্তাভাবনা ও আকাংখা রাখিও। মনে প্রাণে সুন্নতের প্রতি পূর্ণ আনুগত্যের জন্য আপ্রাণ চেষ্টা করিও। দ্বীন ও দুনিয়ার সরদার আলায়হি ওয়াসসালাতু ওয়াসসালামের আদত (অভ্যাসসমূহ) ও ইবাদতের সমস্ত কিছুর মধ্যে অনুরূপ সাদৃশ্য বজায় রাখিয়া সেইগুলিকে অনুসরণ করাকে উচ্চ মর্যাদাবহনকারী সৌভাগ্য বলিয়া জানিবে। ইহা প্রাচুর্যময় সৌভাগ্যের চাবিকাঠি যাহা উত্তরোত্তর উচ্চ মর্যাদার দিকে শুভ পরিণামের ফলস্বরূপ। বন্ধুর (মাহবুবের) মনোরম আকৃতি ও চেহারায় যে নিজেকে অংকিত ও সজ্জিত করিয়া লইতে পারে সে নিজেই বাঞ্ছিত বন্ধু হইয়া যায়। কালামপাকের এই আয়াত ইহার সাক্ষীস্বরূপ- ক্বুল ইন্‌ কুনতুম্‌ তুহিব্বুনালহা ফাত্তাবিঊনী ইউহ্‌বিব কুমুলাহ্‌। হে বন্ধু, আপনি বলিয়া দিন, ওহে মানব সকল, তোমরা যদি আলাহ্‌তায়ালার সহিত মহব্বত করিতে চাও তাহা হইলে আমার আনুগত্য কর, (এই আনুগত্যের বরকতে) আলাহ্‌তায়ালা তোমাদের সহিত মহব্বত করিতে থাকিবেন (এবং তোমরা উন্নতির দিকে ধাবিত হইয়া আলাহ্‌তায়ালার বন্ধু হইয়া যাইবে। নিজ সময়কে সর্বদা সৎ আমল দ্বারা পরিপূর্ণ রাখিবে। দীর্ঘ সুরা কেরাত দ্বারা নামাজ আদায় করিবে আর তমসাচ্ছন্ন অন্ধকার রাত্রিকে কাঁদিয়া কাঁদিয়া ক্ষমা প্রার্থনার দ্বারা আলোকময় করিয়া তুলিবে। কলেমা তাইয়্যেবার জিকির এমনভাবে করিবে যাহাতে আলাহ্‌পাকের বাসনা ব্যতীত অন্যান্য সমস্ত বাসনা হইতে তোমার হৃদয় শূন্য হইয়া যায়। ওয়াস্‌ সালাম।

— পৃষ্ঠা ৫৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।