এই কারণে সত্যিকার ইশ্কের মধ্যেও কখনও কখনও চীৎকার, আহবান, আর্তনাদ ইত্যাদি পাওয়া যায়। আবার অবস্থা যখন এই প্রতিবিম্বের পর্যায়কে অতিμম করিয়া আরও উপরে উন্নীত হয় এবং অদৃশ্য হইতে আরও গভীর অদৃশ্যলোকের দিকে (গায়েবুল গায়েবের দিকে) হৃদয়ের কথাবার্তা পেঁৗছাইতে থাকে, তখন সেই অবস্থায় ব্যাকুলতা, নিরানন্দভাব ইত্যাদি কম হইয়া যায়। সুতরাং নবুয়তের পরিপূর্ণতার (কামালাতে নবুয়ত) মধ্যে যে মাকামের অবস্থিতি সেখানে কেবল মহব্বত অর্থাৎ বশ্যতা স্বীকারের এরাদা বিদ্যমান থাকে এবং কোন রকম অস্থিরতা ও নিরানন্দভাব আর তাহার মধ্যে থাকে না। এই মহব্বত এমন ধরনের হয় যেরূপ প্রত্যেকের মহব্বত থাকে তাহার নিজের অস্তিত্বের সঙ্গে। বরং তাহা অপেক্ষা আরও অধিক নাজুক ও আনন্দদায়ক। ইহাতে কোন সন্দেহ নাই যে, নিজের অস্তিত্বের চেয়ে প্রিয়, দৃশ্যতঃ আর কিছুই নাই- ইলা মাশা আলাহ- তথাপি এই সিলসিলায় কোন উন্মাদনা ও অস্থিরতা পাওয়া যায় না। তুমি লিখিয়াছ, আলাহ্পাকের ইবাদত করার যে তৌফিক তুমি পাইয়াছ তাহাতে নিজেকে তুমি অত্যন্ত অপরাধী ও অসহায় হিসাবে পাইয়া থাক এবং আখেরাতের কাজ আনজাম দেওয়ার মত আধ্যাত্মিক শক্তিও খুব কম দেখিতেছ। তুমি এই সম্পর্কে যাহা কিছু লিখিয়াছ তাহা অবিকল এই ফকিরের অবস্থারই বর্ণনা। আমি নিজে আর আমার অক্ষমতা সম্পর্কে তোমার নিকট কি প্রকাশ করিব। এই অপদার্থের নিকট হইতে তাহার নিরাময় চাওয়া যেন কর্জ প্রার্থনাকারীর নিকট হইতে কর্জ চাওয়া অথবা কোন মুখাপেক্ষী ও কপর্দকহীনের নিকট হইতে কিছু অনুসন্ধান করার সামিল। এখানে তো চিকিৎসক নিজেই অসুস্থ। আলাহ্তায়ালা যেন আমাকে এবং তোমাকে তাঁহার পছন্দ অনুযায়ী চলার মত তওফিক দান করেন এবং পরিপূর্ণতার দিকে অগ্রসর হওয়ার পথে যেন তিনি আমাদের পথ প্রদর্শক হন এবং দেখাশোনা করেন। ওয়াস্ সালাম।
— পৃষ্ঠা ৫৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।