জবাব এই যে, ইহার কারণ দুইটি। প্রথম কারণ হইতেছে, কেবলমাত্র জানার বিষয় কখনও ইশকের হেতু হইতে পারে না। শুধু জানা শোনার ব্যাপার যদি ইশকের জন্য যথেষ্ট হইত তাহা হইলে তামাম মুসলমান আশেক ও প্রেমিক হইত এবং আপনাপন অস্তিত্ব ও অজ্ঞতা হইতে বিলকুল মুক্ত হইয়া যাইত, কেননা এই সব জিনিসই সেখানে ইশকের জন্য অত্যাবশ্যকীয় উপাদান হইত। বস্তুত ইশ্ক এবং হৃদয়ের বন্ধন (গেরেফতারী দিল) হইতেছে জান্নাতী উপহার বিশেষ। যদিও এই ইশকের স্তর ও বিন্যাস জানার মাধ্যমে আসিয়া থাকে তবুও পার্থিব জগতে এই ইশ্ক সঠিক রীতিনীতি ও আধ্যাত্মিক সাধনার সহিত সম্পর্কযুক্ত এবং সেই সাথে এমন কামেল পীরের সহবত প্রয়োজন যিনি বিশেষ অনুভূতি ও পদ্ধতিসম্পন্ন পথসমূহের (সুলুক ও জজবার) পরিভ্রমণ পূর্ণতার সহিত সম্পন্ন করিয়াছেন। ইহা সেই মারেফত যাহার সহিত সূফিয়ায়ে কেরামগণ প্রসিদ্ধ হইয়া আছেন, যাহা এই ধরনের ইশ্ক ও আশার ফলশ্রুতি হইয়া থাকে। দ্বিতীয় কারণ হইতেছে, যে ইশ্ক μমশঃ অস্থিরতার সহিত সম্পর্কিত তাহাতে নিরানন্দ ভাব থাকে এবং তাহা অভ্যন্তরীণ অবস্থার (বাতেনের) অংশ বিশেষ। প্রকাশ্যে তাহার অনুপ্রবেশ খুব কম পরিলক্ষিত হয়, কেননা ব্যাকুলতার প্রকাশমান অবস্থা ইশ্কে ব্যাকুলতার সম্পূর্ণ খেলাফ বা পরিপন্থী। ইহার বিপরীতে অপ্রকৃত ইশ্কে (যে ইশ্ক সঠিক ও আসল নয়) কিছুটা অনুরূপ অবস্থার সহিত সম্পর্ক থাকিলেও তাহা কেবল বাহিরের অংশস্বরূপ এবং তাহার প্রভাবও বাহ্যিকভাবে অধিক হইয়া থাকে; যেমন অস্থিরতা, হা হুতাশ, চিৎকার ইহ্যাদি। প্রকৃত ইশ্কে (ইশ্কে হকীকী) কোন মত্ততা থাকে না এবং নকল ইশ্কে (ইশ্কে মাজাযী) যে প্রভাবসমূহ থাকে তাহা প্রকৃত ইশ্কের মধ্যে কম পরিলক্ষিত হয়। প্রকৃত ইশ্কের পরিচয় প্রেমিকের মধ্যে নিজের অস্তিত্বকে বিলুপ্ত করা এবং আলাহ্ ব্যতীত অন্যান্য সমস্ত কিছু হইতে নিজেকে মুক্ত করার মধ্যে নিহিত আছে। ইহাই আসল ইশ্ক। আর নকল ইশ্ক হইতেছে ইশ্কের খোলসস্বরূপ। আসল কথা হইতেছে, নকল ইশ্কের মধ্যে যেমন প্রেমিক প্রেমাস্পদের মধ্যে পারস্পরিক আকৃতির সম্পর্ক বিদ্যমান থাকে তেমনি তাহার প্রভাবও বাহ্যিক আকৃতির মধ্যে অধিক প্রতিফলিত হয়। প্রকৃত ইশ্কের ক্ষেত্রে পারস্পরিক আকৃতির সম্পর্ক বিলুপ্ত থাকে, সুতরাং প্রকাশ্যে তাহার প্রভাবও কম পরিলক্ষিত হয়। প্রকৃত ইশ্ক অস্তিত্বের বিলুপ্তি সাধনের পর স্থায়িত্ব ও অমরত্ব (ফানা ও বাকা) প্রাপ্ত হয় যাহা অভ্যন্তরীণ গোপন অবস্থার সহিত গভীরভাবে সম্পর্কিত। তবে হঁ্যা, প্রতিবিম্বের মধ্যে অবস্থানকালে (মাকামাতে যিল্) প্রেমিক ও প্রেমাস্পদের মধ্যে পারস্পরিক সম্বন্ধের কিছু প্রমাণ পাওয়া যায় এবং এই ক্ষেত্রে তাহার কিছু কিছু প্রভাব প্রকাশ্যভাবে পরিলক্ষিত হওয়ার কারণ থাকিতে পারে।
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।