মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

মোহাম্মদ বাকের ফতেহ্‌ আবাদীর নিকট লিখিত। মকতুব নং- ১৬

তুমি জানিতে চাহিয়াছ, যে সঠিক পথে মহৎ পুণ্যাত্মাগণ প্রকৃত ইশকের অধিকারী হইয়া থাকেন তাহা কি দৃষ্টির পথ হইতে প্রাপ্ত, নাকি জানার পথ হইতে তাহা প্রাপ্ত। ইহার জবাব হইতেছে দৃষ্টির পথ হইতে নয়, কারণ দীদারের ওয়াদা তো আখেরাতের জন্য করা হইয়াছে, ইহার প্রাপ্তিযোগ শোনা ও জানার পথে। প্রেমের জোয়ার একা একা কভু কাছে তো আসে না তার দেখা পেলেও, যদিনা দেখে সে তোমায় অথবা ভালবাসে না, তাহলে ধন দৌলত ব্যর্থ সব, মিথ্যা সাজসজ্জা আলাপে আলাপে যদি চার চোখের মিলন হৃদয়ে না পাতে শয্যা। তুমি আরও জানিতে চাহিয়াছ যে, ইশক্‌ যদি জানার পথ হইতে পাওয়া যায় তাহা হইলে আলাহ্‌তায়ালা যে ভাবে তাঁহার নাম ও গুণাবলীর সহিত চির-বর্তমান, আমরা তো ঠিক সেইভাবে তাঁহার উপর ইমান আনিয়াছি তবু জানা ও চেনা সত্ত্বেও কি কারণে অপ্রকৃত (নকল) ইশকের মত আমাদের মধ্যে অস্থিরতা ও আরামহীন অবস্থার প্রকাশ থাকে না এবং কেনই বা আমাদের হৃদয়ের মধ্যে ঐ রকম আকাংখার আগুন প্রজ্বলিত হইয়া উঠে না।

টীকাঃ আজম খান মীর মোহাম্মদ বাকের ওরফে এবাদত খান হজরত আলী রা. ও হজরত ফাতেমা রা. এর বংশধর ছিলেন। বাদশাহ জাহাঙ্গীরের রাজত্বকালে এবং পরে বাদশাহ্‌ শাহজাহানের রাজত্বকালে প্রাদেশিক শাসনকর্তা ছিলেন। বাদশাহ্‌ শাহজাহান যখন বোরহানপুর আসিয়াছিলেন তখন তাঁহাকে খান জাঁহা লোদীর মোকাবিলা করিবার জন্য এবং নিজামশাহীর রাজত্ব দখল করিবার জন্য হুকুম দেন। তিনি এই দুইটি কাজই অত্যন্ত দক্ষতার সহিত সম্পন্ন করেন। তিনি দহারোর কেলা জয় করিয়া তাহার ফতেহাবাদ নাম রাখেন (সম্ভবতঃ এই কারণেই তাঁহাকে ফতেহাবাদী বলা হইত)। অবশেষে জৈনপুরের শাসনভারও তাঁহার উপর সমর্পণ করা হয়। সেখানে ১০৫৯ হিজরীতে ৭৬ বৎসর বয়সে তিনি ইন্তেকাল করেন। জৈনপুরের সমুদ্রের ধারে তিনি একটি বাগান প্রতিষ্ঠিত করিয়াছিলেন- সেখানেই তাঁহার দাফন সম্পন্ন করা হইয়াছে।

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।