হে সম্মানীয়! হজরত মোজাদ্দেদ সাহেব কুদ্দিসা সিররূহু আনুগত্যের স্তরসমূহেরও ঊর্ধ্বে আরও একটি উচ্চস্তর সম্পর্কে বর্ণনা করিয়াছেন এবং তাহাকে অবিমিশ্র নূর (নূর-ই-সিরফ) বলিয়া আখ্যায়িত করিয়াছেন। এমন কি ইহাকে কাবার মলূতত্ত্ব ও দর্শন (হকীকতে কাবা) হিসাবেও বর্ণনা করিয়াছেন। তুমি যাহা অনুভব করিতেছ তাহা যদি ঐ ধরনের হকীকত প্রকৃতির হয়, যে সম্পর্কে হজরত মোজাদ্দেদ র. বর্ণনা করিয়াছেন, তাহা হইলে নিঃসন্দেহে পরম সৌভাগ্যের বিষয়- এমন কি তাহার ছায়াও যদি হয় তবুও তাহা আলাহ্র দান ও আশীর্বাদস্বরূপ। বস্তুত যাহা কিছু হউক, উহা সৌভাগ্যজাত বিশিষ্ট উজ্জ্বল বর্ণের। এই নেসবতের বিশুদ্ধতা ও উচ্চতার কারণেই তুমি যেমন লিখিয়াছ তদ্রূপ ঘটে, যেমন প্রায় নামাজের সময় এই নেসবতের উপস্থিতি ঘটে, বিশেষ করিয়া ফরজ নামাজ আদায় করিবার সময় এবং নামাজের পরেও যতক্ষণ পর্যন্ত জামাতের স্থানে বসিয়া থাক ততক্ষণ পর্যন্ত ঐ ধরনের অবস্থা বর্তমান থাকে, তাহার পর অদৃশ্য হইয়া যায়। হে সম্মানীয়। নামাজ হইতেছে মোমেনের জন্য মিরাজ এবং হালত (অবস্থা) হইতেছে মিরাজের নমুনাস্বরূপ। সিজদাকারী আলাহ্তায়ালার মোবারক কদমের উপর সিজদা করে- এই হাদীস তুমি শুনিয়া থাকিবে। হাদীসে আরও আছে, বান্দা যখন নামাজে রত হয়, আলাহ্তায়ালা তখন তাহার দিকে মনোযোগ প্রদান করেন। আবার ফরজ নামাজের বৈশিষ্ট্য (অন্য নামাজের তুলনায়) স্বতন্ত্র। তাহার উপর জামাতের সঙ্গে নামাজ যাহা কেবল উচ্চমর্যাদাবাহী নূরের উপর নূর দ্বারা ভরপুর। রসুলুলাহ স. বলিয়াছেন, কিয়ামতের দিন আলাহ্তায়ালা ঐ সমস্ত লোকদিগকে নূরের আলো দ্বারা আলোকিত করিয়া দিবেন, যাহারা অন্ধকারে মসজিদে যাইত। তুমি লিখিয়াছ যে, কোরআন মজিদ তেলাওয়াত করার মধ্যে যে উন্নতি সাধিত হয়, তাহা অন্যান্য জিনিসের মধ্যে খুব কম। বিশেষ করিয়া ঐ ধরনের তেলাওয়াত যাহা নামাজের মধ্যে দীর্ঘক্ষণ ধরিয়া করা হয়। হাঁ, এই উন্নতি তেলাওয়াত এবং নামাজ উভয়ের সংযুক্ত ফল। কোরআনের পাক কালাম হইতেছে মূলতত্ত্ব সমূহের গুণাবলী যাহা নিজ অস্তিত্বের প্রশংসা হইতে কোন সময় বিচ্ছিন্ন হয় না। এই গুণাবলীর সহিত সম্পর্ক রাখার অর্থ হইতেছে গুণাবলীর প্রশংসা হইতে পূর্ণতাকামী নৈকট্য লাভের উপায়। ওয়াস্ সালাম।
— পৃষ্ঠা ৫৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।