মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

হাফেজ মোহাম্মদ মহসীন দেহলবী র.-এর নিকট লিখিত। মকতুব নং-১৫

মহান আলাহ্‌তায়ালার প্রতি যাবতীয় প্রশংসা ও নবী করিম স. এর প্রতি দরূদসমূহ এবং তবলীগের দাওয়াতের পর জানাইতেছি যে, তোমার সুন্দর পত্রখানি যাহা তুমি এই মিসকিনের নামে অত্যন্ত মহব্বতের সহিত প্রেরণ করিয়াছ তাহা পাইয়া আনন্দিত হইয়াছি। পত্রখানি উচ্চ মরতবাপূর্ণ, গুণে এবং সুন্নতের স্বাদে-গন্ধে ভরপুর ছিল, যে জন্য তাহা আনন্দের উপর আরও অধিক আনন্দ প্রদান করিয়া চিত্ত জয় করিয়াছে। তুমি লিখিয়াছ, কখনও কখনও এমন একটি সংযোগের (নেসবতের) আবির্ভাব ঘটে যাহা হইতে কেবল নূর প্রকাশ পাইতে থাকে এবং নিজেকে তুমি সেই নূরের মধ্যে হারাইয়া ফেল। এই নেসবতের নাম যে কি হইতে পারে তাহা তোমার ধারণায় আসে না। ইহার উপর সেই নূরের পরিচয় ও তাহার প্রকৃত তত্ত্ব (হকীকত) জানা না থাকার জন্য তোমার অজ্ঞতার কারণে, সে বিষয়ে কিছু বর্ণনা করিতে ও ভাষায় প্রকাশ করিতে তুমি অক্ষম। এমন কি কোন কিছুর সহিত তুলনা করিয়া ইহার ব্যাখ্যা করাও সম্ভব নয়। এই উচ্চ মরতবাসম্পন্ন পবিত্র নূরের আবির্ভাবে বিনয়ের সহিত আশ্চর্য হওয়া ছাড়া তুমি আর কিছুই অনুভব করিতে পার না।

টীকাঃ হাফেজ মোহাম্মদ মহসীন দেহলবী ছিলেন শায়েখ আব্দুল হক মোহাদ্দেস দেহলবী র. এর পুত্র। তিনি হজরত খাজা মোহাম্মদ মাসুম র. এর উচ্চস্তরের খলিফা ছিলেন এবং ধর্মীয় জ্ঞানবিজ্ঞান ও ইতিহাস প্রভৃতি বিদ্যায় পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। সমসাময়িককালে তিনি দিলীর সমস্ত আলেম-ওলামাগণের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন। হজরত নূর মোহাম্মদ বদায়ুনি র. এবং অন্যান্য প্রসিদ্ধ ব্যক্তিবর্গ তাঁহার নিকট হইতে প্রচুর ফয়েজ লাভ করিয়াছিলেন। তিনি ১১৪৭ হিজরীতে ইন্তেকাল করেন। দিলীতে শায়েখ আব্দুল হক মোহাদ্দেস দেহলবী র. এর মাজারের পশ্চিম দিকের এক চত্বরে (চবুতরায়) তাঁহার মাজার অবস্থিত (তাজকেরায়ে উলামায়ে হিন্দ ও মাজারতে আওলিয়া দিলী)।

— পৃষ্ঠা ৫৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।