হাজী মোস্তফার নিকট লিখিত। মকতুব নং-১৩
তুমি কিছু সাংসারিক জড়বস্তু হাসিল না হওয়া সম্পর্কে লিখিয়াছ। আলাহ্তায়ালা যাহা কিছু করেন সব মঙ্গলের জন্য। সমস্ত জীবনটাকে আলাহ্তায়ালার নিকট সমর্পণ করিয়া দাও। সাংসারিক বিষয়বস্তু অর্জন করার ব্যাপারে অনর্থক পরিশ্রম করিও না। "আলাই সালাহু বিকাফীন আবদুহু"- আলাহ্তায়ালা কি তাঁহার বান্দাদের জন্য যথেষ্ট নহেন? স্মরণ রাখিও, আমাদের সম্মান ও ইজ্জত, ইমান ও মারেফতের সহিত সম্পর্কিত- ধনসম্পদ ও পদমর্যাদার সহিত নয়। ইমানের পূর্ণতা অর্জন করার জন্য অবিরত চেষ্টা কর এবং ধাপে ধাপে মারেফতের উচ্চ স্তরসমূহ হাসিল করার জন্য সর্বাত্মকভাবে সংগ্রাম করিয়া যাও। এই মহান মর্যাদার উদ্দেশ্যে তুমি যে পরিমাণ ত্যাগ ও পরিশ্রম করিতে পারিবে তাহাই হইবে সুন্দর ও প্রশংসনীয়। হাদীস শরীফে বর্ণিত হইয়াছে, যে ব্যক্তি নিজের সমস্ত দুঃখকষ্টকে মাত্র একটি দুঃখকষ্টে পরিণত করে অর্থাৎ কেবলমাত্র আখেরাতের দুঃখকষ্টের মধ্যে তাহা কেন্দ্রীভূত থাকে তখন আলাহ্তায়ালা তাহার সকল দুঃখকষ্ট বিদূরিত করিয়া থাকেন।
টীকাঃ হাজী মোস্তফা হজরত উরওয়াতুল উসকা খাজা মোহাম্মদ মাসুম র. এর অন্যতম খলিফা ছিলেন। বাংলায় তাঁহার কবুলিয়ত নামা হাসিল হইয়াছিল, রওজাতুল কাইয়ুমিয়া গ্রন্থের দ্বিতীয় খণ্ডে তাঁহাকে হাজী মোস্তফা বাঙ্গালী বলিয়া বর্ণনা করা হইয়াছে।