জানা প্রয়োজন যে, পূর্ণ তরিকার মধ্যে গ্রহণযোগ্য আমলসমূহ (কবুলিয়াতে আমল) পরিপূর্ণ ইমানের অংশবিশেষ। আর নূরান্বিত আমলসমূহ (নূরানিয়াতে আমল) পূর্ণরূপে সমর্পিত আন্তরিকতা হইতেই সম্ভব হয়। ইমান ও আন্তরিকতা যত অধিক মাত্রায় পূর্ণতর হইবে আমলসমূহও তত বেশী নূরান্বিত ও গ্রহণযোগ্য হইবে। পরিপূর্ণ ইমান ও প্রকৃত আন্তরিকতার সঙ্গেই মারেফতের সম্পর্ক বিদ্যমান এবং এই মারেফত অস্তিত্বকে বিলীন করার সহিত সম্পর্কযুক্ত। যে অকপটভাবে যত বেশী অস্তিত্বকে বিলীন করিয়া দিতে পারিবে সে ইমানে তত বেশী পরিপূর্ণতা লাভ করিবে। এই কারণেই হজরত সিদ্দীকে আকবর (্অর্থাৎ হজরত আবু বকর সিদ্দীক) রাদিআলাহুতায়ালা আনহুর ইমান সমস্ত উম্মতের ইমান অপেক্ষা অধিক পরিপূর্ণ ছিল এবং অস্তিত্বকে বিলীন করার (ফানার) ক্ষেত্রে, পরিপূর্ণতা অর্জনকারীর দিক হইতে, তিনি সর্বাপেক্ষা সফলকাম ব্যক্তি (ফরদে কামেল) ছিলেন। এই দীর্ঘ পত্রের সারবস্তু হইতেছে, প্রত্যেক বুদ্ধিমান লোক তাহার অবশ্য কর্তব্য হিসাবে যেন আসল উদ্দেশ্য সম্পর্কে সে সাচ্চা দিলে গভীরভাবে চিন্তাভাবনা করে। যে উপরিউক্ত মারেফত হাসিল করিতে পরিয়াছে সে মোবারকবাদ পাওয়ার যোগ্য। কারণ তাহাকে সৃষ্টির যে উদ্দেশ্য ছিল সে তাহা পূর্ণ করিয়াছে এবং পরিপূর্ণ ইবাদতের সহিত জীবন অতিবাহিত করিয়াছে। আলাহ্পাক এরশাদ করিয়াছেন, "ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইলা লিইয়া'বুদুন" অর্থাৎ আমি জ্বিন ও ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করিয়াছি। এখানে ইবাদতের উদ্দেশ্য হইতেছে মারেফত। এই মারেফত যে হাসিল করিতে পারে নাই সে যেন সমস্ত মন প্রাণ দ্বারা ইহার সন্ধান লাভের চেষ্টায় রত থাকে এবং কোন স্থান হইতে ইহার সুঘ্রাণ পাইলেই সে যেন সেখানে গিয়া পেঁৗছায়। আফসোস হয়, এই নশ্বর জীবনে যাহা বাঞ্ছিত ও প্রয়োজনীয়, মানুষ তাহা হাসিল করার চেষ্টা করে না এবং অন্যান্য নানা অপ্রয়োজনীয় কাজে ব্যস্ত থাকে। এই ধরনের মানুষ কাল কিয়ামতের দিনে কিভাবে তাহার ওজর আলাহ্পাকের নিকট পেশ করিবে? সে যে আমায় চেনে ওগো, সব কিছু মোর জানে, কি করি আর কোথায় থাকি সব খবরই রাখে, চেনে-জানে বলে যে গো ভয় তো আমার সেই খানে, থাকত না যে দুঃখ কোন না চিনিলে এই আমাকে।
— পৃষ্ঠা ৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।