মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

ফানা (বিলীন) করিয়া নৈকট্যলাভের জ্ঞানের মাধ্যমে সত্যের সমাগম ঘটে। প্রথম প্রকারের গৃহীত মারেফত ভোগলালসাপূর্ণ ইন্দ্রিয়ের প্রতিযোগিতায় এবং তাহাকে (ইন্দ্রিয়)অস্বীকার করার দ্বিধাদ্বন্দ্বে লিপ্ত থাকে- তাহা এই কারণে যে, ইন্দ্রিয় (নফস্‌) তাহার নিজস্ব পাপাচারের মধ্যে অবস্থান করে এবং অবাধ্যতা ও উচ্ছৃঙ্খলতার কবল হইতে বাহিরে আসিতে পারে না। এই অবস্থায় ইমান থাকিলেও তাহা ইমানের আকৃতিস্বরূপ এবং পূর্ণ আমলসমূহ থাকিলে তাহাও কেবল আমলের আকৃতিস্বরূপ হইয়া থাকে, যাহা খাঁটি ইমান ও আমল নহে। ইহার কারণ এই যে, নফস্‌ সেখানে অবিশ্বাস ও ধোকার মধ্যে পতিত এবং আলাহ্‌তায়ালার বিরোধিতায় লিপ্ত রহিয়াছে। এই ধরনের ইমানকে নকল ইমান বা অপ্রকৃত ইমান (ইমানে মাজাযী) বলে। এই নকল ইমান বিশৃঙ্খলা ও পতনের হাত হইতে সুরক্ষিত নয়। যেহেতু দ্বিতীয় রকমের মারেফত ভক্তের অস্তিত্বকে সম্পূর্ণরূপে বিলীন করিয়া দেয় এবং নফসের প্রশান্তি আনয়ন করে, এইজন্য এই মঞ্জিলে ইমান যে কোন প্রকারের পতন হইতে সুরক্ষিত এবং বিশৃঙ্খলা হইতে নিরাপদ থাকে। প্রকৃত ইমানের স্থিতি এই মাকাম হইতে হইয়া থাকে এবং সত্যিকার খাঁটি আমলসমূহও এইখানে উজ্জ্বল আলোকমালার ন্যায় দ্যুতিময় হইয়া থাকে। প্রকৃত সত্য কখনও বাতিল বলিয়া পরিগণিত হইতে পারে না- ইহার স্থায়িত্ব চিরন্তন হইয়া থাকে। "ইয়া আইয়ুহাল লাজিনা আমানু আমেনু" অর্থাৎ হে ইমানদারগণ, (প্রকৃত) ইমান পয়দা কর- আলাহ্‌পাকের এই কালামে এই ইমানের প্রতিই ইশারা করা হইয়াছে। ইমাম আহম্মদ বিন হাম্বল র. এই মারেফতেরই অনুসন্ধানকারী ছিলেন, যে জন্য তিনি নিজে জ্ঞানী ও অন্যায় প্রতিরোধকারী হিসাবে অত্যন্ত উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত থাকা সত্ত্বেও বিখ্যাত বুজুর্গ বেশার হাফি র. এর ঘোড়ার রেকাবের সাথে একজন খাদেমের মত চলিতেন। লোকে এই ধরনের আদব ও সম্মান প্রদর্শনের কারণ জানিতে চাহিলে ইমাম আহম্মদ র. বলিয়াছিলেন, আমার চেয়ে বেশার র. আলাহ্‌পাকের মারেফত অনেক বেশী হাসিল করিয়াছেন। ইমামে আজম রহমতুলাহ্‌ আলায়হি তাঁহার জীবনের শেষ দুই বৎসরে মারেফতের এই উচ্চাভিলাষ পূর্ণ করিয়াছিলেন। এই প্রসঙ্গে তাঁহার প্রসিদ্ধ উক্তি হইতেছে "আমার মকসুদ পূর্ণ হওয়ার জন্য যদি এই দুইটি বৎসর না আসিত তাহা হইলে নোমান ধ্বংস হইয়া যাইত।" ভাবিয়া দেখ, প্রথম হইতেই তিনি কত উচ্চ পর্যায়ের আমলের অধিকারী ছিলেন। সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম করার মত আমলের নিকট আর কোন আমল সমকক্ষ হইতে পারে? শিক্ষাদান ও জ্ঞানদানের মত মহৎ আমলের সহিত আর কোন প্রকার ভক্তির তুলনা হইতে পারে? তাহা সত্ত্বেও তিনি তো সেই পূর্ণতার প্রতিই আসক্ত ও আনত হইয়াছিলেন।

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।