হাফেজ আবুল কাশেম বিন মোহাম্মদ মুরাদ লাহোরীর নিকট লিখিত। মকতুব নং-১২
সমস্ত প্রশংসা আলাহ্পাকের জন্য এবং তাঁহার রসুলের প্রতি দরূদ। তোমার লিখিত মর্যাদাবাহী মূল্যবান পত্র পাইয়া অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করিতেছি। ঐ পত্রে আমাদের দৃষ্টি বিভ্রমজনিত দোষত্রুটি এবং অতীত ও বর্তমানের অনুশোচনাকর ও দুঃখজনক পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করা হইয়াছে। তাহা ছাড়াও তোমার পত্রে পরম আকাংখিতের সহিত মিলনের প্রতিও ইঙ্গিত রহিয়াছে- যে জন্য ঐ পত্র পাঠ করিয়া আনন্দের জোয়ারে হৃদয় খুশীতে উদ্বেলিত হইয়া উঠিয়াছে। আলাহ্তায়ালা যেন আমাদের অনুভূতির সংকীর্ণতাবোধকে অধিক পরিমাণে উপলব্ধি করার শক্তি প্রদান করেন। কল্পনাবিলাস ও অবাস্তবতা হইতে মুক্তি প্রদান করেন। আকাংখার আগুনকে অন্তরের মধ্যে প্রজ্বলিত করিয়া দেন। তাঁহার নৈকট্যলাভের পথে সমস্ত অন্তরায় ও বাধানিষেধ হইতে দূরে রাখেন এবং একাগ্রতা দান করেন। হৃদয়ের প্রেম ও প্রার্থনার মধ্যে সমস্ত কিছুর উদ্দেশ্যকে এক ও একাগ্র করিয়া সেই একদিকেই প্রবাহিত করিয়া দেন। ইন্নাহা কারিবুম মুজিব- এই নশ্বর জীবনের সর্বশ্রেষ্ঠ মকসুদ (উদ্দেশ্য) হইতেছে আলাহ্তায়ালার প্রকৃত পরিচয় (মারেফত) লাভ করা। মারেফত দুই রকমের ঃ- (১) যে মারেফতের সম্পর্কে ওলামাগণ বর্ণনা করিয়া থাকেন; এবং (২) যে মারেফতের সঙ্গে সুফিগণ প্রসিদ্ধি লাভ করিয়াছেন। প্রথম প্রকারের মারেফত চোখে দেখা ও যুক্তি প্রমাণের সহিত সম্পর্কযুক্ত এবং দ্বিতীয় প্রকারের মারেফত ঐশী প্রেরণা ও আধ্যাত্মিক জগতে আত্মনিমগ্নতার সহিত সম্পর্কযুক্ত। প্রথম প্রকার মারেফত জ্ঞানের পরিধির (দায়রায়ে এলেমের) মধ্যে সীমাবদ্ধ এবং তাহা কেবল ধ্যান-ধারণার সহিত যুক্ত। আর দ্বিতীয় প্রকার মারেফত অবস্থার বিবর্তনের (দায়রায়ে হালের) সহিত সম্বন্ধযুক্ত এবং অনুসন্ধানে ব্যাপৃত। প্রথম প্রকারের মারেফত দৈহিক অস্তিত্বের পরিচয়কে (ওজুদে আরেফ) বিলীন করিয়া দিতে পারে না এবং দ্বিতীয় প্রকারের মারেফত ভক্তের সকল অস্তিত্বকে (ওজুদে সালেক) সম্পূর্ণরূপে বিলীন করিয়া দিতে সক্ষম হয়। প্রথমটি হইতে μমান্বয়ে জ্ঞান অর্জন করা যায়। দ্বিতীয়টি দ্বারা ভক্তের কামনা-বাসনার অস্তিত্বকে