আহারে শরীক হইতেন, সেই খাবার ছিল রসুলুলাহ্ স. এর নিকট সর্বাপেক্ষা প্রিয় ও রুচিকর খাবার। অন্য একটি রেওয়ায়েতে আছে, রসুল স. এরশাদ করিয়াছেন, আদম সন্তানের খাওয়ার জন্য কয়েক লোকমা (গ্রাস) খাবারই যথেষ্ট, যাহা তাহার পিঠকে সোজা রাখিতে পারে। যদি সেই পরিমাণ খাবারে সে সবর করিতে না পারে তাহা হইলে পেটের এক তৃতীয়াংশ খাদ্যের জন্য, এক তৃতীয়াংশ পানির জন্য এবং এক তৃতীয়াংশ শ্বাস গ্রহণের জন্য থাকিবে। আহার আরম্ভ করিবার সময় তিনি বিসমিলাহ্ পড়িতেন এবং এই আমল হইতেছে সুন্নতে মোয়াক্কাদা। অন্যান্য সকল ক্ষেত্রের ন্যায় অাঁ-হজরত স. এর ঘুমের পরিমাণও পরিমিত ছিল। তাঁহার হৃদয় (দিল মোবারক) ঘুমাইত না, কেবলমাত্র তাঁহার চক্ষুদ্বয় নিদ্রায় শায়িত থাকিত। আঁ-হজরত স. এর পোশাক কয়েক রকমের ছিল। তিনি সুন্দর মনোরম পোশাক দ্বারা তাঁহার দেহকে সজ্জিত করিয়াছেন, আবার মামুলী ধরনের সাধারণ পোশাকও পরিধান করিয়াছেন। সুতি কাপড়ের পোশাক তিনি বেশীর ভাগ ব্যবহার করিতেন এবং মাঝে মাঝে পশমী পোশাকও পরিধান করিতেন। মোদ্দা কথা এই যে, পোশাকের ব্যাপারে তাঁহার কোন প্রকার লৌকিকতা ছিল না, যে সময়ে যাহা পাইতেন তাহাই পরিধান করিতেন। সোমবার ছিল, হজরত মোহাম্মদ স. এর আবির্ভাব ও তিরোধানের দিবস। দিনের শেষ ভাগে তাঁহার ওফাৎ হইয়াছিল। মঙ্গলবার অতিবাহিত হওয়ার পর বুধবার মধ্যাহ্ন এবং অন্য এক রেওয়ায়েতের সূত্র অনুযায়ী রাত্রির শেষাংশে আঁ- হজরত সলালহু আলায়হি ওয়া সালামের দেহ মোবারকের দাফন সম্পন্ন হইয়াছিল। আহা ওই সুন্দর দাফন, যার অভ্যন্তরে শায়িত পবিত্রতম তাঁর দেহ মোবারক, যার খোশবুতে আপুত সারা ময়দান রাতের প্রহরগুলো যার সাক্ষী বেশক; যেখানে এখন থেকে আপনার বসবাস সেখানে আমার হৃদয়কে করলাম উৎসর্গ, পরম সম্মানীয় যে কবর কেবল থেকে যাবে হয়ে চিরকাল অনন্ত রহমতের উৎস। আঁ-হজরত স. এর বয়স সম্পর্কেও আপনি জানিতে চাহিয়াছেন। এই ব্যাপারে কয়েকটি মতবাদের কথা বর্ণিত আছে। এক উক্তি অনুযায়ী ৬০ বৎসর, আর এক বর্ণনা অনুযায়ী ৬৩ বৎসর যাহা সর্বাপেক্ষা বিশ্বাসযোগ্য বলিয়া বিবেচিত এবং অন্য
— পৃষ্ঠা ৪৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।