মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

আমার কাছে তুমি জলদি চলিয়া আস, আমি অত্যন্ত ব্যাকুলতার সহিত তোমার জন্য অপেক্ষা করিতেছি এবং কাবাশরীফের তীর্থযাত্রীর যে মকসুদ পূর্ণ হইয়াছে তাহার দোয়া ও বরকতের প্রত্যাশায় আছি। কাছে এস, আরও কাছে, নিভৃত সান্নিধ্যে তবে তো পরিচয় হবে দু'জনের মধ্যে।

একজন পুণ্যময়ী খাতুনের নিকট লিখিত। মকতুব নং-১০

আপনি প্রশ্ন করিয়াছেন, নিজের জীবদ্দশায় নিজের জন্য কবর তৈরী করিয়া রাখা সুন্নত তরিকা অনুযায়ী জায়েজ কিনা? ইহার জবাব হইতেছে, হজরত সলালহু আলায়হি ওয়া সালামের নবুয়তকালে, খোলাফায়ে রাশিদীনের সময়ে ও সাহাবায়ে রাদিআলাহু আলায়হিম আজমাঈনদিগের নিকট হইতে ইহার কোন প্রমাণ পাওয়া যায় না। অবশ্য ওমর বিন আব্দুল আজিজের মত উলেখযোগ্য কিছু সংখ্যক পূর্বজামানার ব্যক্তি-বিশেষ হইতে জানা যায় যে, তাঁহারা নিজেদের জীবদ্দশায় নিজ নিজ কবর তৈরী করিয়া রাখিয়াছিলেন। আলেম-ওলামাগণ এই বিষয়ে বিভিন্ন রকম মত পোষণ করেন। তাঁহাদের মধ্যে কেহ কেহ এই ব্যাপারে কড়াকড়ি করার পক্ষপাতী, কেহ কেহ উদারপন্থী আবার কেহ বা দেখিয়া শুনিয়া ইহা গ্রহণ করেন। আপনার অন্য প্রশ্ন ছিল, খাওয়ার ব্যাপারে আঁ-হজরত সলালহু আলায়হি ওয়া সালামের অভ্যাস (আ'দত শরীফ) কি রকম ছিল? ইহার জবাব হইতেছে, আঁ-হজরত স. প্রয়োজন অনুযায়ী পরিমিত পরিমাণ আহার গ্রহণ করিতেন- যে পরিমাণ আহার দেহের ভারসাম্যের জন্য যথেষ্ট হইতে পারে। তিনি পেট ভরিয়া আহার করিতেন না। হজরত আয়েশা সিদ্দিকা রা. হইতে বর্ণিত এক রেওয়ায়েত হইতে জানা যায়, রসুলেপাক স. কখনও পেটকে সম্পূর্ণরূপে পরিপূর্ণ করিয়া আহার গ্রহণ করিতেন না। আহারের সময় যে খাদ্যের সহিত সবচেয়ে বেশী হাত অংশগ্রহণ করিত অর্থাৎ বেশী লোক তাঁহার সহিত

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।