মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

দ্বিতীয় প্রশ্ন হইতেছে, ফরজ ও সুন্নত ব্যতীত অন্য কোন আমল কোন বুজুর্গের অনুমতি ছাড়া যেন করা না হয়- এই কথা জনসাধারণের মধ্যে মশহুর হইয়া আছে, তাহা কতদূর সত্য? ইহার জবাব হইতেছে, যে সমস্ত আমলে হুসনা (সৎ কার্যাবলী) সম্পর্কে আঁ- হজরত সলালহু আলায়হি ওয়া সালাম কতৃর্ক সাধারণভাবে বর্ণিত হইয়াছে- যাহা আঁ-হজরত স. এর বিশেষ অংশের মধ্যে নয়, তাহা আখেরাতের সওয়াবের উদ্দেশ্যে সম্পন্ন করিবার জন্য কোন অনুমতির প্রয়োজন হয় না। স্বয়ং হুজুর স. এর আমল তাঁহার সমস্ত উম্মতের জন্য চিরস্থায়ী অনুমতি ও সনদ। অবশ্য কিছু কিছু আমল ও জিকির এবং দোয়া-দরূদ যাহা সাংসারিক হাজত (প্রয়োজন) পূরা হওয়ার জন্য এবং মুশকিল আসানের ব্যাপারে চেষ্টা করার জন্য রহিয়াছে, তাহার উপযোগিতা মোর্শেদ অথবা ওস্তাদের অনুমতি সাপেক্ষে নির্ধারিত হইয়া থাকে।

হাজী হারমেন মীর গজনফরের নিকট লিখিত। মকতুব নং-৯

সমস্ত প্রশংসা আলাহ্‌পাকের জন্য এবং তাঁহার রসুলের জন্য দরূদসমূহ। আলাহ্‌তায়ালার নিকট কৃতজ্ঞতা জানাইতেছি যে, তুমি সৌভাগ্যের উচ্চশিখরে উপনীত হইয়াছ, হজ্ব ও ওমরা সম্পন্ন করিয়াছ, সেই সঙ্গে পবিত্র স্থানসমূহ (মোকামাতে মোকাদ্দস) এবং ইহকাল ও পরকালের নেতা (সরদার) রসুলেপাক সলালহু আলায়হি ওয়া সালামের পবিত্র রওজা মোবারক জিয়ারত করার সৌভাগ্য তোমার হইয়াছে। আর সেই সঙ্গে ঐ সমস্ত এলাকার খাস্‌ বরকতসমূহের অংশ প্রাপ্ত হইয়াছ। ইহার পরে জামাতের সঙ্গে ভালভাবে নিরাপদে ফিরিয়া আসিয়াছ।

টীকাঃ মীর গজনফর বাদশাহ্‌ আলমগীরের রাজত্বকালে একজন বিশিষ্ট ওমরাহ ছিলেন। তিনি ১১ই রমজান ১০৯১ হিজরীতে আজমীরে ইন্তেকাল করেন (তারিখে মোহাম্মদী, রেজা লাইব্রেরী রামপুর)। রওজাতুল কাইয়ুমিয়া গ্রন্থের দ্বিতীয় খণ্ডে তাঁহাকে হজরত খাজা মোহাম্মদ মাসুম র. এর খলিফা হিসাবে বর্ণনা করা হইয়াছে।

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।