মোলা আবদুর রাজ্জাকের নিকট লিখিত। মকতুব নং-৮
আলহামদুলিলাহি ওয়াস সালামুন আলা ইবাদিহিলাজি নাস্তাফা- সমস্ত প্রশংসা আলাহ্পাকের জন্য এবং তাঁহার মনোনীত বান্দাগণের প্রতি সালাম বর্ষিত হউক। ভাই মোলা আব্দুর রাজ্জাক কয়েকটি প্রশ্ন করিয়াছেন, যাহার জবাব অবকাশ মত প্রয়োজন অনুযায়ী লিখিত হইল। প্রথম ও ষষ্ঠ প্রশ্নের জিজ্ঞাসা ছিল, তরিকায় দাখেল হওয়ার পূর্বে তিনি যে সমস্ত তসবীহ তাহলীল ও কোরআন শরীফের সুরাসমূহ নিয়মিতভাবে অজিফা হিসাবে পাঠ করিতেন, তাহা এখনও পড়া যাইবে কি না, তাহাজ্জুদ ও চাশতের নামাজ পূর্বের মত এখনও জারি থাকিবে কিনা এবং ফেকাহ্ ও অন্যান্য ধর্মীয় পুস্ত কাদি অধ্যয়নসহ কোন কোন নির্দিষ্ট সূরা এখনও মুখস্থ করা যাইবে কি না? ইহার জবাব হইতেছে, তরিকতে আসার পর প্রাথমিক অবস্থায় ফরজ, ওয়াজিব, সুন্নতে মোয়াক্কাদা ব্যতীত আর অন্য কোন কিছু নির্ণয় করা হয় না- তরিকাভুক্তদের জন্য প্রাথমিক অবস্থায় আমি ইহা নির্ধারিত করিয়া থাকি। যেহেতু তুমি এই প্রাথমিক অবস্থা হইতে অনেক উন্নতি সাধন করিয়াছ, সেই হিসাবে তোমার উচ্চ পর্যায়ের জন্য সুন্নত অনুযায়ী তসবীহ্ তাহলীল ছাড়াও জিকির, তাহাজ্জুদ, চাশত ও আওয়াবিনের নামাজ পড়ার অনুমতি রহিল। ইহা ব্যতীত অতিরিক্ত সুন্নতসমূহও তুমি পালন করিবে। তাহাজ্জুদের নামাজ এবং অধিক রাত্রি জাগিয়া ইবাদত করাকে তো সুফিগণের তরিকার অত্যাবশ্যকীয় অংশ বলা যাইতে পারে। শিক্ষাদীক্ষা তরিকতের পরিপন্থী নয়। বরঞ্চ এই কাজ যদি বিশুদ্ধ নিয়তে করা হয় তাহা হইলে উহা বাতেনী নেসবতের (অভ্যন্তরীণ সম্পর্কের) জন্য অত্যন্ত ফলদায়ক হইয়া থাকে। আনন্দের সহিত দ্বীনি কেতাবসমূহের পড়াশুনায় মশগুল থাক এবং শিক্ষাদীক্ষার প্রতি আগ্রহী হও। অবশ্য শিক্ষার ব্যাপারে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় কাজগুলি সম্পন্ন কর এবং বাকী সময়কে জিকির ও ফিকিরের (স্মরণ ও চিন্তার) মাধ্যমে পরিপূর্ণ করিয়া তোল। কোরআন শরীফের সুরাসমূহও অবশ্যই মুখস্থ করিবে। টীকাঃ মোলা আব্দুর রাজ্জাক হজরত খাজা মোহাম্মদ মাসুম র. এর অন্যতম খলিফা ছিলেন (রওজাতুল কাইয়ুমিয়া দ্বিতীয় খণ্ড)।