মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

হাজী মোহাম্মদ আ'শুর বোখারীর নিকট লিখিত। মকতুব নং-৭

আলহামদুলিলাহি ওয়াস সালামুন আলা ইবাদিহিলাজি নাস্ত্বফা- সমস্ত প্রশংসা আলাহ্‌তায়ালার জন্য এবং তাঁহার মনোনীত বান্দাগণের প্রতি সালাম বর্ষিত হউক। বিশ্বের সরদার, সৃষ্টির গৌরব হজরত মোহাম্মদ সলালহু আলায়হি ওয়া সালাম, এমন কি মহৎপ্রাণ সাহাবায়ে কেরাম রদ্বিআলাহু আলায়হিম আজমাইনগণ যাঁহারা আঁ-হজরত সলালহু আলায়হি ওয়া সালামের পবিত্র সহবতের বরকতে, ধর্মে পরিপূর্ণতা, আলাহ্‌তায়ালার উপর নির্ভরশীলতা ও মুখাপেক্ষিতা, সত্য ও ন্যায়ের জন্য সহিষ্ণুতা, অনমনীয়তা ও নির্ভীকতা, ধৈর্য ও ত্যাগ, সহনশীলতা ও অল্পে সন্তুষ্ট থাকার মত প্রশংসিত গুণাবলীর জন্য অমর ও তুলনাহীন হইয়া আছেন- তাঁহাদের হৃদয় ও দেহের (কলব ও কারাবের) গভীরে, আকৃতিগত এবং প্রকৃত মূলতত্ত্বের (সুরত ও হকীকতের) এই সংযোগ এবং এই সকল পরিপূর্ণতা সর্বাংশে উজ্জ্বল দ্যুতির সমন্বয়ে সজ্জিত হইয়া থাকিত। বাকী সমস্ত উম্মতগণ যত চেষ্টা এবং কষ্ট করুক না কেন, ঐ রকম সৌভাগ্যের সর্বোচ্চ শিখরে পেঁৗছাইতে পারিবে না এবং সমস্ত বিষয়ে তাঁহাদের সমকক্ষ হইতে পারিবে না। খুব বেশী হইলে উচ্চ মর্তবার মর্যাদাসম্পন্ন পীরদরবেশগণের (মাশায়েখের) বাহ্যিক ও অভ্যন্তরীণ আকৃতি (সুরত) হইতে এই সংযোগ সম্পর্কে কিছু আঁচ-আন্দাজ করা যায় এবং প্রাণপণ চেষ্টা চরিত্র দ্বারা সম্মানিত সাহাবাগণের জাহেরী মিল হাসিল করা যায়।

টীকাঃ হাজী মোহাম্মদ আ'শুর বোখারী হজরত খাজা মোহাম্মদ মাসুম র. এর অন্যতম খলিফা এবং অত্যন্ত বিশ্বস্ত ব্যক্তি ছিলেন। পীর ও মোর্শেদ তাঁহার উপর অত্যন্ত মেহেরবান ছিলেন। তিনি মকতুবাতে মাসুমীয়ার একটি খণ্ড (জিলদ) সংকলন করিয়া ছিলেন (রওজাতুল কাইয়ুমিয়া, দ্বিতীয় খণ্ড)।

— পৃষ্ঠা ৪৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।