মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

মাওলানা মোহাম্মদ হানিফের নিকট লিখিত। মকতুব নং-৬

আলাহ্‌তায়ালার প্রশংসা এবং নামাজ ও রসুলুলাহ সলালহু আলায়হি ওয়া সালামের সুন্নত অনুসরণকারীদের প্রতি সালামের পর জানাইতেছি যে, এখানকার ফকিরের অবস্থা ও হাল হকীকত আলাহ্‌তায়ালার ইচ্ছায় প্রশংসার উপযুক্ত। দীর্ঘকাল যাবৎ তোমার কোন চিঠিপত্র পাই নাই- পাওয়ার অপেক্ষায় আছি। আলাহ্‌তায়ালা সর্বপ্রকার নিরাপত্তা, উত্তম স্বাস্থ্য ও শান্তির মৌলিক ধারা (যাহা সেই স্রষ্টা ও প্রভুর ইবাদত বন্দেগী করিয়া পাওয়া যায়) প্রদান করুন এবং বিপদ- আপদ হইতে নির্বিঘ্ন ও নিরাপদ রাখুন। মৃত অথবা মৃতপ্রায় সুন্নতসমূহকে জীবিত করার জন্য সাহসের সহিত কোমর বাঁধ। বিশেষ করিয়া সেই সময়, যখন বে'দাত ও অধর্মের অন্ধকার বিশ্ব-জগতে ঘিরিয়া রাখিয়াছে, তখন মৃত ও মৃতপ্রায় সুন্নতসমূহকে জীবিত করা সর্বাপেক্ষা উচ্চ মর্যাদাসম্পন্ন কাজ। অাঁ হজরত সলালহু আলায়হি ওয়া সালাম বলিয়াছেন, আমার কোন মৃত সুন্নতকে যদি কেহ জীবিত করে, তাহা হইলে সে একশত শহীদের সওয়াব পাইবে- এই হাদীস তুমিও শুনিয়া থাকিবে। ধনী ও প্রতিপত্তিশালী লোকদের সংসর্গের (সহবতের) প্রতি আকৃষ্ট হইও না। দারিদ্রতাকে মূল্যবান বলিয়া মনে করিবে এবং মনে প্রাণে সংযম ও পরহেজগারীর আকাংখায় রত থাকিবে। কোন পাপকে ছোট মনে করিবে না। বহু দূরে পড়িয়া থাকা এই পত্র লেখককে দোয়া ও খায়েরের সঙ্গে স্মরণ রাখিও। যে কাজ রয়েছে আহা সম্পদে ভরপুর কাকে তুমি দিবে তুলে সেই পূতঃনূর। ওয়াস সালামু আলাইকুম।

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।