মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

একজন বুজুর্গ বলিয়াছেন, দুর্ভাবনা ও অশান্তির নামই হইতেছে তাসাওফ (সূফীবাদে আলাহ্‌র সন্ধানে রত থাকা)। যখন শান্তি আসে তখন আর তাহা তাসাওফ থাকে না। প্রেমিক কখনও দুর্ভাবনা ও ব্যথাহীন অবস্থায় থাকিতে পারে না। দুঃখকষ্টের মর্মজ্বালা ব্যতীত কোন আরেফের অস্তিত্ব নাই। এই পৃথিবীর গর্ব এবং সর্বাপেক্ষা শ্রেষ্ঠ ও সর্বোচ্চ মর্তবাসম্পন্ন ব্যক্তিত্ব সলালাহু আলায়হি ওয়াসালামের দুঃখ-কষ্ট ও দুর্ভাবনা যেখানে তুলনাহীন সেখানে অন্যান্যদের প্রসঙ্গে আর বলার কী থাকিতে পারে। ওয়াসসালামু আলাইকুম ওয়া আ'লা আহলে বাইয়িতুকুম।

মাওলানা মোহাম্মদ হানিফের নিকট লিখিত। মকতুব নং-৫

সম্মানীয় ভ্রাতা মওলানা মোহাম্মদ হানিফ, নবী করিম স. এর সুন্নত অনুসরণ ও পায়রবির জন্য সালাম। অনেক দিন হইতে তোমার কোন সংবাদ পাই নাই, যে জন্য চিন্তায় আছি। সময় কেবলমাত্র কাজ করিবার জন্য। কথাবার্তায় সময় নষ্ট করিবার মত সময় নাই। আলাহ্‌তায়ালার নিকট অনুতপ্ত হৃদয়ে কান্নাকাটি করিয়া ক্ষমাপ্রার্থনার দ্বারা রাত্রির কালো অন্ধকারকে রওশন (আলোকময়) করিয়া তোল এবং কলেমা তৈয়বের প্রাচুর্য দ্বারা সকল সময় জিহ্বাকে সিক্ত রাখ। অভ্যন্তরীণ অবস্থাদৃষ্টে অবসর সময়ে কোরআন মজিদ তেলওয়াতের মাধ্যমে অধিক সন্তুষ্টি সঞ্চয় করিয়া লও। দীর্ঘ কেরাত দ্বারা নফল নামাজ পড় এবং যত্নের সহিত শিক্ষাদীক্ষার প্রতি আকৃষ্ট থাকার চেষ্টা কর।

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।