মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

মৃত্যু দ্বারপ্রান্তে উপনীত, তাহার পর ভয়াবহ প্রকম্পন ও বিস্ফোরণও হয়তো আসন্ন। হায়, এখন আক্ষেপ হয়, জীবনের সর্বশ্রেষ্ঠ সময় যৌবনকাল কামনা বাসনার লালসাতেই কাটিয়া গেল। এখন তো নির্মম সত্যের মত স্পষ্ট, বার্ধক্যের এই অকেজো নিষ্কর্মা জীবনে আর এমন কী করা সম্ভব হইবে এবং এই সময়ের আমলের উপরই বা আর কতটুকু বিশ্বাস রাখা যায়। মূর্খতার কারণে লজ্জায় অবনত মুখ শরমে তুলিতে পারিতেছি না এবং আখেরাতে পেশ করিবার মত কোন ওজর আপত্তি মাথায় আসিতেছে না। জনৈক কবি কি সুন্দরভাবেই না বলিয়াছেনঃ- পাপের সাফাই গেয়ে করবে হাজির কোন সে ওজর, ঘামের বদলে যে কেবল মুখ ঢেকে খুন যায় ঝরে- করতে গিয়ে প্রকাশ শুধু কেঁদে মরে বাহির ভিতর তার মাঝে ফের পাপ এসে যে বাড়ায় মরণ অন্তরে।

মাওলানা মোহাম্মদ হানিফের নিকট লিখিত। মকতুব নং-৪

সমস্ত প্রশংসা আলাহ্‌পাকের জন্য ও তাঁহার রসুলের প্রতি দরূদ ও সালাম। তোমার লিখিত সুন্দর পত্রখানা পাইয়া আনন্দিত হইয়াছি। পত্রে যাহা কিছু বর্ণনা করিয়াছ, তাহা অতি উত্তম এবং উচ্চ পর্যায়ের। 'বল, হে আমার প্রতিপালক, আমার এলেম (জ্ঞান)কে তুমি বাড়াইয়া দাও' (আল কুরআন)। মুরিদদের দেখাশোনা ও সংশোধনের কাজে সর্বদা পরিশ্রমী ও বে-আরাম থাকিবে। শীতল কলব ও বে-ফিকিরী (উদ্বেগহীন) অবস্থা (অর্থাৎ আলাহ্‌ ও পরকাল সম্পর্কে ভয়-ভাবনাহীন নিরুদ্বেগ অবস্থা) যেন আলাহ্‌তায়ালা দুশমনদের জন্য নির্ধারিত রাখেন।

টীকাঃ নিজ পুত্রগণ ব্যতীত মাওলানা মোহাম্মদ হানিফ র. হজরত খাজা মোহাম্মদ মাসুম সেরহিন্দী র. এর প্রথম খলিফা ছিলেন। খেলাফত দেওয়ার পর তাঁহাকে কাবুলে প্রেরণ করা হইয়াছিল। সেখানে প্রতিবেশী ও নিকটবর্তী এলাকা হইতে অগণিত লোক তাঁহার মুরিদ হইয়াছিলেন। নিজ পীর ও মোর্শেদ কেবলা জীবিত থাকিতেই তিনি ১০৭৫ হিজরীতে ইন্তেকাল করেন। তাঁহার দুর্ঘটনা জনিত মৃত্যুর কারণে মোর্শেদ হজরত খাজা মাসুম র. অত্যন্ত শোকাহত হইয়া পড়েন। তাঁহার মাজার শরীফ কাবুলের নিকটে আমাখাতুগাঁওয়ে অবস্থিত (রওজাতুল কাইয়ুমিয়া দ্বিতীয় খণ্ড)।

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।