নিজ মুরিদান ও ভক্তবৃন্দের সহিত এমন ব্যবহার করিবে- যেন তাহাদের দৃষ্টিতে তোমার ব্যক্তিত্ব ও প্রভাব কায়েম থাকে। বাহ্যিক লৌকিকতা পূর্ণ এমন ব্যবহার করিবে না যাহার কারণে সে উদ্ধত হইতে পারে এবং তাহার সংশোধনে বিপত্তি ও বিশৃঙ্খলা ঘটিতে পারে। ইদানিং অত্যন্ত শোকাভিভূত ও ব্যথিত থাকার কারণে আর অধিক কিছু লিখিতে পারিলাম না। শোকাভিভূত থাকার কারণ হইতেছে, ১০৫০ হিজরী সনের ৭ই জিলহ্জ্ব সোমবার রাত্রে আম্মাজান (হজরত মোজাদ্দেদে আলফেসানী র. এর স্ত্রী) আমাদিগকে ছাড়িয়া আখেরাতের সফরে চলিয়া গিয়াছেন এবং আত্মীয়স্বজন সকলকে তাঁহার শোকে কাতর করিয়া বিলাপরত অবস্থায় ছাড়িয়া গিয়াছেন। তাঁহার অজুদ মোবারক অর্থাৎ পবিত্র অস্তিত্ব দ্বীন দুনিয়ার সুখ ও সৌভাগ্য লাভের অসিলা এবং মহান প্রতিপালকের সন্তুষ্টি লাভ করার জন্য বাতায়নস্বরূপ ছিল। এখন সেই পথ হইতে ফয়েজ প্রাপ্তি বন্ধ হইয়া গেল। ইন্নালিলাহি ওয়া ইন্না ইলায়হি রজিঊন। আত্মীয়স্বজন এবং আপনজনেরা যেন তাঁহার জন্য ইসালে ছওয়াব করেন।
মাওলানা মোহাম্মদ হানিফের নিকট লিখিত। মকতুব নং-৩
আলাহ্পাকের জন্য সকল প্রশংসা, তাঁহার রসুলের জন্য দরূদ ও সালাম জ্ঞাপনের পর জানাইতেছি যে, এইদিকের ফকিরের অবস্থা কৃতজ্ঞতার যোগ্য বলিয়া প্রতীয়মান হয়। আলাহ্তায়ালার নিকট তোমার সালামতী, শারীরিক সুস্থতা, শরীয়তের প্রতি অটল স্থৈর্য এবং মৌলিক দরযাতের (উচ্চস্তরসমূহের) উন্নতি প্রার্থনা করিতেছি। হে সম্মানীয়, মৃত্যুর ব্যাপারে আঁচ-অনুমান তো মনে হইতেছে এবং (মৃত্যুর জন্য) নিধার্রিত সময় অতি নিকটবর্তী; কিন্তু আমার দ্বারা কোন কাজই হইল না। এত দূরবর্তী সফরের জন্য এখনও পর্যন্ত কোন সামান (সাজসরঞ্জাম) গোছগাছ করা হইল না।