বুঝিতে পারি না, কোন বান্দা তাহার স্রষ্টার মারেফত হইতে বঞ্চিত থাকিয়া এবং স্রষ্টাকে না চিনিয়া কেমন করিয়া জীবন যাপন করিতে পারে এবং কিভাবে সে অন্যান্য বস্তুসমূহের মধ্যে সন্তুষ্ট থাকিতে পারে। কিন্তু তাহার হাল তো এই রকমই হওয়া উচিত ছিল- এই ব্যাকুল হৃদয় আর তৃষ্ণার্ত দু-চোখ খুঁজিয়া পেয়েছে কাজ ত্যাজি সব কিছু, চোখ দুটি শুধু তোমারে খুজিয়া মরে, মন ছুটে চলে তোমারই পিছু পিছু।
মাওলানা মোহাম্মদ হানিফের নিকট লিখিত। মকতুব নং-২
পূর্ণ মনোযোগসহকারে আদবসমূহ প্রতিপালন না করিলে কখনও ফয়েজ ও তরিকার বরকত পাওয়া যায় না। কোন বে-আদব আলাহ্ পর্যন্ত পেঁৗছায় নাই। অন্তরের সহিত আদবের সম্পর্ক না থাকিলে ক্ষতির পালা বলবান থাকে এবং লাভের পথ রুদ্ধ হইয়া যায়। তোমাকে লিখিবার মত অন্য গুরুত্বপূর্ণ বিষয় হইতেছে, সঠিকভাবে সময়ের সদ্ব্যবহার কর এবং মূল্যবান ও গুরুত্বপূর্ণ কাজে সময় ব্যয় কর। বিনা কাজে সময় যাহাতে অতিবাহিত না হইয়া যায় সেদিকে খেয়াল রাখ। লোকজনের সহিত অধিক মেলামেশা হইতে নিজেকে বিরত রাখিবে, কেননা বিনা প্রয়োজনে অধিক মেলামেশা ও ঘনিষ্ঠতা- 'নেসবতে বাতেন' অর্থাৎ অন্তরের মধ্যে সংযোগের উজ্জ্বল আলোকরশ্মিকে বিনষ্ট করিয়া দেয়। সৎ উদ্দেশ্য ব্যতীত মাখলুকের (সৃষ্টির) সহিত বেশী মেলামেশা সৃষ্টিকর্তার সহিত বিচ্ছেদের কারণ হইয়া দাঁড়ায়। জনৈক বুজুর্গ ব্যক্তি এই প্রসঙ্গে বলিয়াছেন, বদ লোকের সঙ্গ হইতে পরহেজ কর। অর্থাৎ দূরে থাক এবং ভাল ও নেক লোকের সঙ্গে সেই পরিমাণ সহবত রাখ যাহা আলাহ্তায়ালার সহিত সম্পর্ক রক্ষার ক্ষেত্রে কোন রকম বিঘ্ন বা দূরত্বের কারণ না হইতে পারে।