সাত শতগুণ পর্যন্ত ছওয়াব লাভ করে। আর আলাহ্তায়ালা বলেন, রোজা (যাহার ছওয়াব পরিমাণ দ্বারা নির্ধারণ করা যায় না) কেবল মাত্র আমার জন্য- ইহার পুরস্কার আমি নিজে ন্যায়পরায়ণতার সহিত খুশীমত দান করিব (অর্থাৎ আমি নিজেই তাহার পুরস্কারস্বরূপ হইয়া যাইব)। ইনসান তাহার খায়েশ-খুশী ও পানাহার কেবল মাত্র আমার জন্য পরিহার করে- যাহার ফলস্বরূপ সেই সমস্ত রোজাদারের জন্য দুইটি সুসংবাদ রহিয়াছে, যাহার মধ্যে একটি সে ইফতার করার সময় লাভ করে এবং দ্বিতীয়টি সে সেই সময়ে পাইবে, যখন সে তাহার রবের সহিত মিলিত হইবে। রোজাদারের মুখের (পেট খালি থাকার জন্য এক বিশেষ ধরনের) গন্ধ আলাহ্র নিকট মেশ্কের খোশবু অপেক্ষাও অধিক সুগন্ধদায়ক। রোজা হইতেছে ঢাল অর্থাৎ সকল পাপ হইতে রক্ষা পাওয়ার জন্য বর্মস্বরূপ। যখন তোমাদের মধ্যে কেহ রোজা থাকে, তখন সে যেন কোন বেহুদা কাজ না করে এবং কেহ যদি তাহাকে কোন খারাপ কথাও বলে তাহা হইলে সে তাহাকে বলিয়া দিবে (অথবা নিজের অন্তরকে বলিবে) আমিতো রোজাদার। (বোখারী ও মুসলিম)। হজ্বশরীয়তের বিধান মোতাবেক করণীয় হইলে অবশ্যই হজ্ব করিতে হইবে এবং বায়তুলাহ শরীফের অসিলায় আলাহ্তায়ালার নৈকট্য অনুসন্ধান করিতে হইবে। হাদীস শরীফে আছে, কবুল হজ্বের ছওয়াব হইতেছে জান্নাত। মুসলমানী বুনিয়াদ পাঁচটি জিনিসের উপর প্রতিষ্ঠিত। ইহার মধ্যে একটি হইতেছে শাহাদতে তৌহিদ অর্থাৎ আলাহ্র একত্ববাদে সাক্ষী সম্পর্কিত এবং তাঁহার প্রেরিত বাণী ও পয়গম্বরগণের প্রতি বিশ্বাস। বাকী চারটি সম্পর্কে পূর্বেই উলেখ করা হইয়াছে। এই পাঁচটি জিনিসের মধ্যে যদি কোন একটি বাকী বা অসম্পূর্ণ থাকে, তাহা হইলে দ্বীনের আবাসস্থল বিরান থাকিয়া যাইবে এবং কাজ- কর্ম অসম্পূর্ণ হইয়া থাকিবে। সঠিক আকায়েদ ও সৎকার্যাদী পালন করার পর 'সুলুকে তরীকায়ে সূফীয়া' অর্থাৎ সূফীবাদের পথ ও পদ্ধতি অবলম্বন করাও অত্যন্ত জরুরী, যাহাতে 'মারেফতে হক' অর্থাৎ আলাহ্তায়ালার পরিচিতি লাভ করা যায় এবং কুপ্রবৃত্তিপূর্ণ কামনা ও বাসনাসমূহের প্রতারণা হইতে মুক্তি পাওয়া যায়। আমি টীকাঃ হজরত খাজা মাসুম র. এর সময়ে এই একই নাম ও উপাধিধারী তিন ব্যক্তির সন্ধান পাওয়া যায়ঃ ১। 'শমশের খান বিন আলী খান তরীন- যাঁহার সম্পর্কে রামপুর রেজা লাইব্রেরীতে রক্ষিত তারিখে মোহাম্মদীর পাণ্ডুলিপি হইতে জানা যায় যে, শাহ্জাহান ও আলমগীরের রাজত্বকালে তাঁহার পিতা উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তি ছিলেন, যিনি কাবুল উপত্যকায় অবস্থিত কেলায় ১০৩৫ হিজরীতে মৃত্যুবরণ করেন। শমশের খানের মৃত্যু হয় ১০৮৩ হিজরীতে। ২। মীর মোহাম্মদ ইয়াকুব (যিনি শমশের খান নামে সমধিক পরিচিত) বিন শেখ মীর বিন মীর মোহাম্মদ জান খোয়ানী। তিনিও বাদশাহ আলমগীরের ওমরাহগণের মধ্যে অন্যতম ছিলেন। আফগানিস্তানের কাবুল যুদ্ধে তিনি নিহত হন বলিয়া তারিখে মোহাম্মদী হইতে জানা যায়। ৩। শমশের খান ইবনে শের খান ছিলেন বাদশাহ শাহজাহানের ওমরাহগণের মধ্যে একজন। তারিখে মোহাম্মদীর তথ্য অনুযায়ী ১০৫২ অথবা ১০৫৩ হিজরীতে তাঁহার মৃত্যু হয়। এই পত্রের মালিক সম্ভবতঃ মীর মোহম্মদ ইয়াকুব যাহাকে সকলে শমশের খান বলিয়া চিনিত।
— পৃষ্ঠা ৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।