যাপনের চিরস্থায়ী আনন্দকে পরিহার করিয়া ক্ষণিকের জন্য ধ্বংসশীল আনন্দের প্রতি কখনও প্রণয়াসক্ত হইতে পারে না। সঠিক আকিদার উপর নিজেকে প্রতিষ্ঠিত করার পর আহলে সুন্নত ওয়াল জামাতের উলামায়ে কেরামের (যাহারা আলাহ্পাকের কিতাব ও সুন্নতকে দৃঢ়ভাবে ধরিয়া রাখিয়াছেন) সান্নিধ্য লাভ করা বিশেষ জরুরী ও গুরুত্বপূর্ণ। সেই সাথে ফরজ ও ওয়াজিবসমূহ যথাযথভাবে পালন করিতে এবং নিষিদ্ধ বস্তু ও কার্যসমূহ হইতে নিজেকে দূরে সরাইয়া রাখিতে না পারিলে সমস্ত কিছু ব্যর্থ ও বিফল হইয়া যাইবে। নামাজসর্বশ্রেষ্ঠ ইবাদত এবং সর্বাপেক্ষা বিশ্বস্ততম আনুগত্য ও ভক্তি নামাজের মধ্যে নিহিত রহিয়াছে। নামাজ হইতেছে দ্বীনের স্তম্ভ যাহা মুসলিম ও কাফেরের মধ্যে স্পষ্ট ব্যবধান স্বরূপ। আর নামাজ আদায়ের সময় যে নৈকট্য লাভ করা যায়, নামাজের বাহিরে তাহা অর্জন করা দুঃসাধ্য। কাজেই কলবের সমস্ত একাগ্রতা, হুজুরি, তা'দীলে আরকান ও পরিপূর্ণ অজুর সহিত সময়মত মুস্তাহাবসহ পাঁচ ওয়াক্তের নামাজ জামাতের সহিত পড়িতে হইবে। জাকাতঅর্জিত অর্থ হইতে আগ্রহের সহিত জাকাত প্রদান করা উচিত। হাদীস শরীফে বলা হইয়াছে যে, সদ্কা ও জাকাত দ্বারা ধন ও মালের পরিমাণ কমে না। আলাহ্তায়ালার দয়া-দাক্ষিণ্যের মাধ্যমে এক বৎসর অতিμান্ত হওয়ার পর এবং খরচের পর যে ধনমাল উদ্বৃত্ত থাকে তাহার চলিশ ভাগের এক ভাগ অর্থাৎ ১/৪০ অংশ জাকাতের জন্য ফরজ করা হইয়াছে। জাকাত প্রদানে আমরা যদি অলসতা করি কিংবা কোনরকম গড়িমসি করিয়া জাকাত প্রদান করা হইতে বিরত থাকি, তাহা হইলে সত্যিই বড় বে-ইনসাফী করা হইবে। জান এবং মাল সমস্ত কিছুর মালিক একমাত্র আলাহ্তায়ালা। যদি আলাহ্তায়ালা সমস্ত ধন দৌলত ফকির-মিসকিনদের মধ্যে বিতরণ করিবার জন্য আদেশ করেন এবং এই জীবনকে তলব করেন তবু আলাহ্তায়ালার নেক বান্দা অত্যন্ত আনন্দের সহিত জান ও মালের উৎসর্গ করাকে নিজের সৌভাগ্য বলিয়া মনে করিবে। যদি সেই মিলনই তোমার একান্ত কাম্য হয় এবং মনে কর তা প্রাণের চেয়ে ঢের দামী, তবে নিরলস খঁুজে নাও সে আস্বাদ বরাভয়, মিলনের সাথে জীবনের মালিকও তো অন্তর্যামী। রোজামাহে রমজানে আনন্দ ও উৎসাহের সহিত রোজা রাখিতে হইবে। রমজানের এই তাৎপর্যপূর্ণ 'ক্ষুধা ও তৃষ্ণা'কে নিজের পরম সৌভাগ্য বলিয়া মনে করিতে হইবে। হাদীস শরীফে বলা হইয়াছে, আদম আ. এর সন্তানগণ (ইবনে আদম) অর্থাৎ যে কোন ব্যক্তি তাহার প্রতিটি সৎ আমলের জন্য দশগুণ হইতে
— পৃষ্ঠা ৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।