মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

শমশের খানের নিকট লিখিত। মকতুব নং-১

আলাহ্‌তায়ালা তাঁহার অনুগ্রহ দ্বারা যেন তোমার নিজ সৌভাগ্যের অস্তিত্ব ও প্রাচুর্যের ধারাকে অক্ষুণ্ন রাখেন এবং মুস্তফা স. এর সুন্নতের আনুগত্য দ্বারা তোমাকে সুসজ্জিত করেন। মোহাম্মদ হানিফ তোমার সহৃদয়তা সম্পর্কে অনেক কিছু ব্যক্ত করিয়াছেন এবং ধর্মীয় বিষয়ে নসিহতপূর্ণ একটি পত্র তোমার নিকট প্রেরণ করিবার জন্য অনুরোধ করিয়াছেন। তাঁহার আন্তরিকতাপূর্ণ অনুরোধের খাতিরে সাধারণভাবে সংক্ষেপে সামান্য কিছু লিখিলাম। হে আলাহ্‌র বান্দা, মনে রাখিও, আলাহ্‌তায়ালা মানুষকে কখনও অর্থহীনভাবে সৃষ্টি করেন নাই এবং তাহাকে তাহার মর্জি বা খেয়াল খুশীর উপর ছাড়িয়া দেন নাই যে, সে নিজ ইচ্ছামত যাহা খুশী তাহা করিবে এবং ইন্দ্রিয়ের বশীভূত হইয়া জীবন যাপন করিবে। বরং আলাহ্‌তায়ালা মানুষ এবং এই দুনিয়ার সব কিছুকে কোন না কোন উদ্দেশ্যের সহিত সৃষ্টি করিয়া সুসজ্জিত করিয়াছেন এবং তাঁহার নির্দেশাবলীর মুখাপেক্ষী করিয়া দিয়াছেন। সুতরাং তাঁহার সেই সমস্ত হুকুম- আহকাম অনুযায়ী জীবন অতিবাহিত করা এবং তাঁহার অভিপ্রায় ও নির্দেশের বরখেলাপ আকাংখাসমূহকে পরিত্যাগ করা ছাড়া কোন উপায় নাই। তাহা যদি পালন না করা হয় তাহা হইলে স্বেচ্ছায় হক মাওলার গজব ও েμাধের এবং আজাব ও যন্ত্রণার দাবীদার হিসাবে পরিগণিত হইতে হইবে। সেই ব্যক্তি সত্যিই সৌভাগ্যবান, যিনি মওলার হুকুমসমূহ তামীল করিবার জন্য হিম্মতের সহিত কোমর বাঁধিয়াছেন এবং আলাহ্‌র সন্তুষ্টি হাসিল করিবার জন্য সর্বদা সেই খেয়ালে ও ফিকিরে রত রহিয়াছেন। এই দুনিয়া প্রকৃত পক্ষে কৃষিকার্যের স্থান। কৃষিকার্যের সময় আরাম ও আয়েশে মশগুল থাকা হইতে এবং নশ্বর আনন্দে জড়িত রাখা হইতে নিজেকে সর্বদা দূরে রাখিতে হইবে। কারণ দুনিয়াতে সঠিক পদ্ধতির (সহি তরিকার) উপর জীবন যাপন করিতে পারিলে তবে আখেরাতে তাহার (দুনিয়ার কৃষিকার্যের ) ফল ভোগ করা যাইবে। কোন দূরদৃষ্টিসম্পন্ন জ্ঞানী ব্যক্তি আলাহ্‌পাকের ইচ্ছানুযায়ী জীবন

— পৃষ্ঠা ৩৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।