সুপ্রতিষ্ঠিত করিবার জন্য সতত পরিশ্রম ও চেষ্টা করিয়া গিয়াছেন। হজরত শাহ্ আব্দুল গণী মোজাদ্দেদী ফারূকী র. হাদীসে অগাধ পাণ্ডিত্যের অধিকারী ছিলেন। তিনি হজরত মাওলানা নানতুভী র. এবং হজরত মাওলানা গাঙ্গুহী র. এর মত স্বনামধন্য কামেল বুজুর্গানে দ্বীনের হাদীসের ওস্তাদ ছিলেন। শাহ্ আব্দুল গণী র. এর পিতার নাম হজরত শাহ্ আবু সাঈদ র., পিতামহ হজরত সফিউল কাদের র, প্রপিতামহ হজরত আজিজুল কাদের র. এবং প্র-প্রপিতামহ ছিলেন হজরত শাহ্ ঈসা র.- যিনি হজরত সাইফুদ্দীন র. এর পুত্র ছিলেন। হজরত খাজা মাসুম র. এর নূরান্বিত মাজার শরীফ সেরহিন্দে আজও লক্ষ লক্ষ তরিকাভুক্ত ও আশেকগণের হৃদয়ে নূরের শামাদান জ্বালাইয়া দেয়। বিখ্যাত ফারসী কবি নাসির আলী সেরহিন্দী হজরতের শানে তাঁহার ওফাত দিবসে এই সুন্দর কবিতাটি লিখেনঃ নকশ্বন্দিয়া খান্দানের যে সেরা নক্ষত্র দ্বীনের জ্যোতিতে আলোকময় সে তো খাজা মাসুম, বিরান মুলুক হতে যে চলে গেল সেই অনন্ত আবাদের পানে চির সবুজ বাগানে নহর মর্মরে; যখন শুধাই নিজেকে কখন ঘুমাল সে শেষ ঘুম, ওপার থেকে ধ্বনি এলো ভেসে, যে গেছে সে গেছে চিরতরে। ফারসীতে লেখা এই কবিতার বিশেষ হরফগুলির সংখ্যাভিত্তিক মান হইতে হজরত খাজা মাসুম র. এর ওফাতের হিজরী সন নির্ধারণ করা যায়। হজরত নবী করিম স., তাঁহার আহলে বায়াত, সাহাবায়ে কেরাম, শরীয়তের দৃঢ় অনুসরণকারী ও সুন্নত পালনকারী মকবুল ও ইমানদার উম্মতগণের সহিত হজরত মোজাদ্দেদে আলফেসানী র. ও হজরত খাজা মোহাম্মদ মাসুম র. এর উপরেও অনন্তকালব্যাপী আলাহ্তায়ালার অফুরন্ত অনুগ্রহের ধারা বর্ষিত হউক। আমীন।
— পৃষ্ঠা ৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।