উরসের পর হজরতের অসুখের মাত্রা উত্তরোত্তর বৃদ্ধি পাইতে লাগিল। শেষ বিদায়ের দুই দিন পূর্বে তিনি বুজুর্গানে দ্বীন এবং প্রতিবেশী সকলের নিকট হইতে ইমান ও আখেরাতের শান্তির জন্য শেষ দোয়া চাহিয়া লিখিলেন, ফকীর মোহাম্মদ মাসুম দুনিয়া হইতে চলিয়া যাইতেছে। জীবনের শান্তিপূর্ণ সমাপ্তির জন্য এই ফকীর আপনাদের সকলের নিকট হইতে দোয়া ও সাহায্য কামনা করিতেছে। ইহার জবাবে জনৈক বুজুর্গ ও শায়েখ এই কবিতা লিখিয়াছিলেন- সংবাদের আওয়াজ পেঁৗছে যায় প্রত্যেক বয়সী দরজায়, সত্যের বাহক যারা স্মরণ কর সকলে দোয়ার আধারে, এই পথে ময়ুরের সাথে বাঘ খাঁটি বন্ধুত্ব পাতায়, মাটিও এখানে বেকারার রয় সেই দোস্তির খাতিরে। ওফাতের আগের দিন হজরত মসজিদে নামাজ পড়িয়া বলিলেন, আগামীকাল এই সময় পর্যন্ত দুনিয়াতে থাকিব এমন আশা করি না। ইহার পর সংক্ষেপে সকলকে নসিহত করিলেন। পরদিন অর্থাৎ ওফাতের দিন ভোরে ফজরের নামাজ পড়িয়া হজরত শেষবারের মত মোরাকাবায় বসিলেন। মোরাকাবার পর যথা সময়ে ইশরাকের নামাজ আদায় করিলেন। ইশরাকের নামাজ শেষ হওয়ার পরে তাঁহার শেষ ডাক আসিয়া পড়িল- যে ডাক আসিবার সাথে সাথে সাড়া দিবার জন্য তিনি সযত্নে নিজেকে এতদিন প্রস্তুত করিয়া রাখিয়াছিলেন। হজরত খাজা মোহাম্মদ মাসুম উরওয়াতুল উসকা কুদ্দিসা সিররূহ ৭২ বৎসর বয়সে ১০৭৯ হিজরীর নয়ই রবিউল আউয়াল 'আস্সালামু আলাইকুম' বলিতে বলিতে এই নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করিয়া অনন্তলোকের দিকে চলিয়া যান। হজরতের কোন কোন সাহেবজাদা বলেন, সেই সময় অত্যন্ত দ্রুতগতিতে হজরতের ঠোঁট নড়িতেছিল এবং তিনি তখন সূরা ইয়াসিন পড়িতেছিলেন। মৃত্যুকালে হজরত ছয় পুত্র এবং ছয় কন্যা ছাড়াও নয় লক্ষ মুরিদান এবং সাত হাজার খলিফা রাখিয়া যান। পুত্রগণ তাঁহার পবিত্র সহবতে থাকিয়া ফয়েজ প্রাপ্ত হইয়াছিলেন এবং সকলেই কামেল ছিলেন। হজরতের পুত্রগণের নাম যথাμমে- (১) মোহাম্মদ সেবগতউলাহ র. (২) শায়েখ মোহাম্মদ নকশ্বন্দ হুজ্জতউলাহ র. (৩) শায়েখ মোহাম্মদ আবিদউলাহ র. (৪) শায়েখ মোহাম্মদ আশরাফ র. (৫) শায়েখ মোহাম্মদ সাইফুদ্দিন র. ও (৬) শায়েখ মোহাম্মদ সিদ্দিক র.। হজরত খাজা মোহাম্মদ মাসুম র. এর পঞ্চম পুত্র হজরত শায়েখ সাইফুদ্দিন র. এর দ্বারা দ্বীন ইসলামের প্রভূত উন্নতি সাধিত হইয়াছিল এবং মোজাদ্দেদিয়া তরিকা আরও অধিক বিস্তার লাভ করিয়াছিল। হজরত সাইফুদ্দীন র. এর বংশের অন্যান্য আওলাদগণ হজরত মোহাম্মদ স. এর নির্দেশিত পথে ইসলামী শিক্ষাকে
— পৃষ্ঠা ৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।