মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

পাঠ করিতেন। মাগরিবের ফরজ ও সুন্নত শেষে দোয়া মাছুরা পাঠ করিয়া ছয় রাকাত আওয়াবিনের নামাজ পড়িতেন। নামাজ হইতে ফারাগ হইবার পর মুরিদগণের হাল ও মাকামের প্রতি মনোযোগী হইতেন এবং তাঁহাদিগকে তাওয়াজ্জোহ্‌ প্রদান করিতেন। হজরত খাজা র. সকল সময় পূর্ণ সতর্কতার সহিত ইস্তেনজার পর ভালভাবে অজু করিতেন। হজরত খাজা মাসুম র. এর দরবারে প্রতিদিন দূর-দূরান্ত হইতে বহু লোকের সমাগম হইত। হজরত প্রত্যেক কাজের জন্য নির্ধারিত সময় অনুযায়ী সমস্ত কাজের আনজাম দিতেন। কয়েকজন খাস্‌ মুরিদ এই সকল কাজে তাঁহাকে সহায়তা করিতেন। মকতুবাতে মাসুমীয়ার অন্যতম সংগ্রহকারী ও বিশিষ্ট আলেম হাজী মোহাম্মদ আশুরা বোখারী র. পর্যায়μমে উপস্থিত মুরিদগণকে হজরতের নিকট হাজির করিতেন। হজরত মাসুম র. তাঁহাদের সকলের রূহানী অবস্থা, শরীয়তের প্রতি দৃঢ়তা ও মাকামসমূহের অবস্থান সম্পর্কে অবহিত হইয়া পৃথক পৃথক ভাবে প্রত্যেকের জন্য উপযোগী উপদেশ ও নির্দেশাদি ব্যক্ত করিতেন এবং ফয়েজ ও বরকতের জন্য তাওয়াজ্জোহ্‌ প্রদান করিতেন। দরবারের অন্যান্য লোক তখন খতমে খাজেগানে নিয়োজিত থাকিতেন। সকলের সঙ্গে দেখা সাক্ষাৎ করার পর সময় পাইলে তিনি খতমে শরীক হইতেন এবং খতম শেষে মোনাজাতের পর লোকজনকে তরিকায় দাখিল করিতেন। বায়াত করার ব্যাপারে তাঁহার ধরাবাঁধা কোন নির্দিষ্ট সময় ছিল না। যে কোন সময়ে তিনি লোকজনকে তরিকাভুক্ত করার কাজে আগ্রহী থাকিতেন। এশার ফরজ নামাজের পূর্বে হজরত প্রায়ই চার রাকাত নামাজ পড়িতেন। ফরজের পর দুই রাকাত সুন্নতে মোয়াক্কাদা নামাজ আদায় করিতেন। অতঃপর তিন রাকাত বেতের নামাজের পর তিনি বসিয়া দুই রাকাত নামাজ পাঠ করিতেন। প্রত্যেক নামাজ শেষে তিনি নিজেকে অতি ক্ষুদ্র দীনহীন গোনাহ্‌গার মনে করিয়া অত্যন্ত আজিজি ও নম্রতার সহিত কাতরভাবে আলাহ্‌তায়ালার কুদরত ও রহমতের মুখাপেক্ষী হইতেন এবং গোনাহ্‌র জন্য ক্ষমা প্রার্থনা করিয়া সুন্দর স্বভাব ও আলাহ্‌পাকের নেয়ামতসমূহের জন্য আরজি পেশ করিতেন। গৃহে ফিরিয়া আলিফ-লাম-মিম-সেজদা ও তাবারাকালাজি পাঠ করিয়া খাইতে বসিতেন। দস্তরখানে উপস্থিত অন্যান্য সকলের প্রতি দৃষ্টি রাখিতেন এবং কাহারও পাত্রে খাবার কম দেখিলে নিজ হাতে তাহার পাত্রে খাবার তুলিয়া দিতেন। রাত্রির আহারের পর হজরত কিছুক্ষণ পায়চারী করিয়া অন্দর মহলে অপেক্ষারত মহিলাদিগকে তাওয়াজ্জোহ্‌ প্রদান করিতেন এবং অন্যান্য স্থান হইতে

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।