ইনকেসারীর সহিত সেই সৃষ্টিকর্তা ও সর্বময় প্রভুর ইবাদতে রত থাকিতেন এবং সমস্ত মাখলুকের মঙ্গলের জন্য অবিরত দোয়া খায়ের করিতেন। রাত্রির এক তৃতীয়াংশ থাকিতে হজরত খাজা র. তাহাজ্জুদের নামাজ আদায় করিতেন। তিনি কমপক্ষে আট রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িতেন এবং এই নামাজে প্রতি দশরাত্রে একবার কোরআন শরীফ খতম করিতেন। প্রতি দুই রাকাত তাহাজ্জুদ নামাজের পর মোরাকাবা করিতেন। ফজরের আজানের পর দুই রাকাত সুন্নত নামাজ পড়িয়া তিনি মসজিদে যাইতেন এবং ফরজ নামাজের ইমামতী করিতেন। নামাজ শেষে বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করিয়া হাজেরীনদিগের সহিত বসিতেন এবং ফয়েজ বরকতের জন্য সকলের প্রতি তাওয়াজ্জোহ্ প্রদান করিতেন। সূর্য এক নেজা পরিমাণ ঊর্ধ্বে উঠিলে চার রাকাত এশরাকের নামাজ পড়িতেন। অতঃপর ইস্তেখারার নামাজ হইতে ফারাগ হওয়ার পর উপস্থিত সকলের খোঁজখবর লইতেন এবং তাহাদের আধ্যাত্মিক উন্নতির দিকে দৃকপাত করিয়া স্ব স্ব মাকামে পূর্ণতাঅর্জনকারী তালেবে-মওলাগণকে পরবর্তী উচ্চ মাকামের সবক প্রদান করিতেন এবং অন্যান্য সকলকে প্রয়োজনীয় নসিহত ও নির্দেশ দান করিতেন। তাহার পর আলাহ্পাকের পাক কালাম তেলাওয়াতে মশগুল হইতেন। তেলাওয়াত শেষে দোয়ার পর চাশতের নামাজ আদায় করিতেন। দ্বিপ্রহরের খানা শেষে দোয়া মাছুরা পাঠ করিয়া কিছুক্ষণের জন্য বিশ্রাম গ্রহণ করিতেন। জোহরের আজানের পর মসজিদে যাইতেন। প্রথমে দুই রাকাত তাহইয়াতুল মসজিদ এবং পরে চার রাকাত ফি-যাওয়ালের নামাজ শেষ করিয়া চার রাকাত সুন্নত নামাজ পড়িতেন। সুন্নত নামাজ শেষে ফরজ নামাজে ইমামতী করিতেন। ফরজের পর দুই রাকাত সুন্নত নামাজ পড়িয়া আয়াতুল কুরসী পাঠ করিতেন এবং তাহার পরে আরও দুই বা চার রাকাত নামাজ পড়িয়া দোয়া করিতেন। সাধারণতঃ জোহরের নামাজের পর দ্বীন সংμান্ত বিভিন্ন বিষয়ে শিক্ষা প্রদান করিতেন। হজরত মোজাদ্দেদে আলফেসানী র. এর গুরুত্বপূর্ণ মকতুবাত শরীফের ব্যাখ্যা করিতেন এবং মুরিদ ও খলিফাগণের নিকট পত্র ও পত্রের জবাব লিখিতেন। আজানের পর মসজিদে গিয়া দুই রাকাত তাহইয়াতুল মসজিদ ও চার রাকাত সুন্নত নামাজ শেষ করিয়া আসরের ফরজ নামাজের ইমামতী করিতেন। নামাজ শেষে দোয়া মাছুরা পড়িয়া দোয়া করিতেন এবং হাদীস শরীফ অথবা মকতুবাত শরীফ সম্পর্কে তাৎপর্যপূর্ণ বিশেষণমূলক শিক্ষা প্রদান করিতেন। মাগরিবের নামাজের সময় হইয়া আসিলে হজরত খাজা র. একশতবার ইস্তেগফার
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।