হওয়া সত্ত্বেও মজলিশে হজরত মাসুম র. এর সম্মুখে তিনি মুখে কিছু আরজ করিতেন না, প্রয়োজন হইলে তাঁহার লিখিত আরজি হজরতের নিকট পেশ করিতেন। হজরত নিজে কোন মজলিশে যোগদান করিলে, অতি সাধারণভাবে মজলিশের যেখানে খালি জায়গা দেখিতেন সেইস্থানে বসিয়া পড়িতেন। তাঁহার মধ্যে কোন গর্ব বা অহঙ্কারের লেশমাত্র ছিল না। তাঁহার নয় লক্ষ মুরিদান এবং সাত হাজার খলিফা ছিলেন। তিনি নিয়মিতভাবে মুরিদগণের আধ্যাত্মিক উন্নতি-অবনতির খবর রাখিতেন এবং তাহাদের হাল অনুযায়ী উপদেশ ও সবক প্রদান করিতেন। যে কোন মুরিদ বা সাধারণ লোকের বক্তব্য তিনি অত্যন্ত মনোযোগের সহিত শ্রবণ করিতেন এবং সমস্যা ও অবস্থার গুরুত্ব অনুযায়ী উপদেশ প্রদান করিতেন অথবা অন্যভাবে সমস্যার সমাধান করিতেন। মুরিদান ও খলিফাগণের সহিত তিনি নিয়মিতভাবে পত্রের আদান-প্রদান করিতেন এবং প্রয়োজন অনুযায়ী প্রত্যেককে তাহার অবস্থার উপযোগী উপদেশ ও নির্দেশ প্রেরণ করিতেন এবং প্রয়োজনবোধে বিশেষ বিশেষ ক্ষেত্রে মারেফত সংμান্ত গুঢ়তত্ত্বের ব্যাখ্যাসমূহ প্রদান করিতেন। দ্বীনের কাজে এত ব্যস্ত থাকা সত্ত্বেও কঠিন নিয়ম ও শৃঙ্খলার মধ্যে আলাহ্র ইবাদত বন্দেগীতেই তিনি অধিকাংশ সময় নিয়োজিত থাকিতেন। হজরত খাজা মোহাম্মদ মাসুম র. সর্বাগ্রে হজরত নবী করিম স. এর শরীয়তের প্রতি গুরুত্বারোপ করিতেন। সর্বশেষ নবী হজরত রসুলুলাহ স. এর জামানায় সাহাবায়ে কেরামগণ যেরূপ ভাবে শরীয়ত ও সুন্নতের পূর্ণ অনুসরণ করিয়া পরিপূর্ণ ইমান ও একিনের সহিত সর্বোত্তম সৎ উপায়ে জীবন যাপন করিয়া জীবনের প্রকৃত উদ্দেশ্য হাসিল করিয়া গিয়াছেন, হজরত মোজাদ্দেদে আলফেসানী র. তেমনি সর্বপ্রকার ভ্রষ্টতা ও বাতিল পথ হইতে দ্বীনের সংস্কার সাধন করিয়া ইসলামকে সেই একই ভাবে পুনরায় সুপ্রতিষ্ঠিত করিয়া গিয়াছিলেন। পরে এই কাজের দায়িত্ব হজরত মাসুম র. এর উপর আসিয়া পড়িলে তাঁহার সযত্ন প্রয়াসে বহু সুন্নত পুনর্জীবিত হইয়া উঠে এবং তাঁহার জামানায় ইসলামের অভ্যন্তরীণ সৌন্দর্য আরও বৃদ্ধি পায়। বস্তুতপক্ষে, পিতার জীবিত থাকা অবস্থায় শেষের দিকে কাইয়ুমিয়াতের বিরাট দায়িত্ব আলাহ্তায়ালার তরফ হইতে তাঁহার উপর অর্পিত হয়। সেই সঙ্গে সমস্ত মাখলুকাত তাঁহার মাধ্যমে মহান সৃষ্টিকর্তার অফুরন্ত রহমত ও বরকতসমূহ যথাযথভাবে লাভ করিয়া তাঁহার কাইয়ুমিয়াত ও কুতুবিয়াতের উপর অত্যন্ত সন্তুষ্ট ছিল। সেই প্রাচুর্যময় রহমত ও বরকতের অবিরাম আদান- প্রদানের আধার হজরত খাজা মাসুম র. সকল সময় অত্যন্ত আজিজি ও
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।