খেদমতে আসিয়া সমস্ত ঘটনা সম্পর্কে সবিশেষ আরজ করিয়া নির্দেশের অপেক্ষায় হজরতের মুখের দিকে চাহিয়া রহিলেন। হজরত মাসুম র. হেকিমের মনের উদ্বেগ বুঝিতে পারিয়া মৃদু হাসিয়া তাঁহাকে বলিলেন, আপনি পূর্বে হেকিম ছিলেন না, তবে এখন হইতে তাহা হইয়া গেলেন। আপনার অসুস্থ আমীরকে অমুক অমুক ঔষধ দুইটি সেবন করিতে দিন, ইনশালাহ্ তিনি অচিরেই সুস্থ হইয়া উঠিবেন। হজরতের নির্দেশ মোতাবেক হেকিম সাহেব সেই ঔষধ দুইটি আমীরকে সেবন করাইলে আমীরের অবস্থার উন্নতি হইতে লাগিল এবং অচিরেই তিনি সুস্থ হইয়া উঠিলেন। হজরত খাজা মাসুম র. এর দীর্ঘ জীবনের বিভিন্ন সময়ে ও বহু ঘটনাবলীতে অসংখ্য তাসাররূফাত বা কারামতসমূহ ছড়াইয়া আছে। কিন্তু এই অল্প পরিসরে বিধৃত তাঁহার জীবনকাহিনীতে সেই সমস্ত কারামতের ঘটনাসমূহ বর্ণনা করা আসল উদ্দেশ্য নয়। হজরত খাজা মাসুম র. খুব সাধারণভাবে জীবন যাপন করিতেন। তিনি অত্যন্ত বিনয়ী, নম্র, একনিষ্ঠ, কর্তব্যপরায়ণ ও সত্যবাদী ছিলেন। তিনি কাহারও মুখাপেক্ষী ছিলেন না এবং কাহাকেও ভয় করিতেন না। একমাত্র মা'বুদ আলাহ্তায়ালার ভয়ে তিনি সব সময় ভীত থাকিতেন। তিনি প্রায় বলিতেন, জীবনের উত্তম অংশ কামনাবাসনায় অতিবাহিত হইয়াছে। শেষ বয়সের এই নিষ্কর্মা জীবন তো বোঝাস্বরূপ। এই বয়সের আমল ও ইবাদতের উপর আর কতটুকু নির্ভর করা যায়। অজ্ঞতার কারণে এখন লজ্জায় ও ভয়ে মরিয়া যাইতেছি। সামনে অনন্তকালের সফর, কিন্তু সেই সফরের জন্য কোন সামান আমি এখনও পর্যন্ত গোছগাছ করিতে পারি নাই। হজরত খাজা মাসুম র. এক অনমনীয় ব্যক্তিত্ব ও দৃঢ় চরিত্রের অধিকারী ছিলেন। মুরিদদের সহিত তাঁহার সম্পর্কের বিষয়ে তিনি অত্যন্ত সচেতন থাকিতেন। তাঁহার প্রভাবে সকলেই প্রভাবান্বিত হইতেন। মুরিদানগণের ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক উন্নতির দিকে তাঁহার সর্বদা তীক্ষ্ন দৃষ্টি থাকিত। সকলের সঙ্গে তাঁহার এক অবিচ্ছেদ্য ভালবাসার সম্পর্ক ছিল। মহান সৃষ্টিকর্তা আলাহ্তায়ালার পরিচয় লাভ করার আশায় আশাধারী খাঁটি মুরিদগণের ফানা ও বাকা, তাঁহার পবিত্র সহবত ও তরবিয়তের ফলে, এক সপ্তাহের মধ্যে হাসিল হইত এবং একমাসের মধ্যে সেই সব তালেবে মওলা বেলায়েতের মাকামে পূর্ণতা লাভ করার সৌভাগ্যে সৌভাগ্যশালী হইতে পারিতেন। অন্যান্য মুরিদগণের মত বাদশাহ্ আওরঙ্গজেবও মাঝে মাঝে সেরহিন্দ শরীফে হজরত খাজা মাসুম র. এর মজলিশে হালকায় শরীক হইতেন এবং অত্যন্ত শ্রদ্ধার সহিত মজলিশের পবিত্রতা ও নিয়মকানুন রক্ষা করিয়া চলিতেন। দিলীর বাদশাহ্
— পৃষ্ঠা ২৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।