এর ব্যাপারে হজরত রসুলে করিম স.কে অসিলা গ্রহণ করায় নবী করিম স. এর ইশারা অনুযায়ী দারাশিকো নিহত হইয়াছিলেন এবং শাহ্জাদা আলমগীরের জন্য সিংহাসনে আরোহণ করিবার প্রধান বাধা অপসারিত হইয়াছিল। মক্কাশরীফে অবস্থানকালে হজরত তাঁহার বড় ভাই খাজা মোহাম্মদ সাঈদ র. এর অসুখের খবর জানিতে পারেন এবং তাঁহার সুস্থতার জন্য তিনি দোয়া করিলে খাজা সাঈদ র. সুস্থ হইয়া উঠেন। পরে হজরত বলিয়াছিলেন, আমি যখন আমার বড় ভাইয়ের সুস্থতা প্রার্থনা করিয়া আলাহ্তায়ালার দরবারে হাত উঠাইয়াছিলাম, তখন আমার সহিত সমগ্র মাখলুকও দোয়ায় শরীক হইয়াছিল। মারেফত হাসিলের প্রথম দিকে হৃদয় যেন ভাবাবেগে সমুদ্রের মত উন্মাতাল হইয়া উঠে। কামালত লাভের পর সে হৃদয় ধীরে ধীরে প্রশান্ত হইতে থাকে এবং আলাহ্তায়ালার ইচ্ছার সহিত μমশঃ একীভূত হইয়া পড়ে। কিন্তু হঠাৎ কোন কোন সময় কোন শেরেকি কিংবা বেদাতী কার্যকলাপ দেখিলে সেই প্রশান্ত হৃদয়ও জোশে গর্জন করিয়া উঠে, আলাহ্পাকের শানে সেই কুফরী ও ভণ্ডামীর তখন পরিসমাপ্তি ঘটে। হজরত খাজা মাসুম র. এর জামানায় এক সন্ন্যাসী তাহার যাদুর প্রভাবে আগুনের দাহিকা শক্তিকে নিবারণ করিয়া তাহার সেই যাদু দ্বারা সে লোকজনকে আকৃষ্ট করিত। একদিন এই ঘটনার কথা শ্রবণ করিয়া হজরতের অন্তরে ও বাহিরে প্রবল গয়রতের সৃষ্টি হইল। তিনি তাঁহার মুরিদগণকে তখনি এক প্রকাণ্ড অগ্নিকুণ্ডের ব্যবস্থা করিতে বলিলেন। অগ্নিকুণ্ড প্রজ্বলিত হইয়া উঠিলে লেলিহান সেই অগ্নিশিখার দিকে ফঁুক দিয়া তিনি কালাম পাক হইতে আয়াত শরীফ পাঠ করিলেন এবং আগুনকে সম্বোধন করিয়া বলিলেন, হে আগুন, তুমি ইবরাহীম আ. এর মত আরামদায়ক শীতল হইয়া যাও। ইহার পর এক ব্যক্তিকে সেই অগ্নিকুণ্ডে বসিয়া জিকির করার জন্য আদেশ করিলেন। উক্ত ব্যক্তি আদেশ অনুযায়ী নির্দ্বিধায় সেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে প্রবেশ করিয়া জিকিরে রত হইলেন। পরে দেখা গিয়াছিল, সেই অগ্নিকুণ্ড তাঁহার জন্য ফুলের বাগানের মত আরামদায়ক স্থানে পরিণত হইয়াছিল। আলাহ্পাকের পাক কালামে বর্ণিত হাজার হাজার বৎসর পূর্বের এক নিদর্শন তাঁহার ইচ্ছায় এই ভাবে হজরত মাসুম র. এর অসিলায় হিন্দুস্তানে আবার জীবন্ত হইয়া উঠিয়াছিল। হজরতের খাদেম ও মুরিদ জনৈক হেকিম সাহেব কোন এক আমীরের চিকিৎসা করিতেছিলেন। কিন্তু হেকিম সাহেবের ঔষধে সেই আমীরের অসুখ উপশম হওয়ার পরিবর্তে আরও বাড়িতে থাকিলে আমীর তাঁহার প্রতি রুষ্ট ও রাগান্বিত হইয়া পড়িলেন। ইহার ফলে হেকিম সাহেব ভীত হইয়া হজরতের
— পৃষ্ঠা ২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।