মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

তৎকালীন বহু বিখ্যাত বুজুর্গ ও উচ্চ মর্যাদাসম্পন্ন ব্যক্তিত্ব খানকায়ে মাসুমীয়া হইতে তরিকার শিক্ষা এবং ফয়েজ বরকত লাভ করিয়া ধন্য হইয়াছেন। পিতার গুপ্ত মারেফতের রহস্যসমূহ এবং মারেফতের অতি উচ্চ ও সূক্ষ্ণ বিষয়গুলি সম্পর্কে তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল ছিলেন। হজরত মোজাদ্দেদে আলফেসানী র. এর রচনায় ও মকতুবসমূহে যে সমস্ত মারেফত সম্পর্কে কোন উলেখ নাই, সেইগুলি অতি যত্নের সহিত তাঁহার নিকট সুরক্ষিত ছিল। হিন্দুস্তানের বিখ্যাত পণ্ডিত এবং শরীয়ত ও তরিকতের বিখ্যাত বুজর্গ হজরত মিরজা জানেজাঁনা র. এর সহিত তাঁহার রূহানী সম্পর্ক ছিল পরবর্তী দুই পুরুষের ব্যবধানে। কেবলাত্র মিরজা শহীদ র. এর মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ মোজাদ্দেদিয়া তরিকা হইতে ফয়েজ বরকত লাভ করিয়া সৌভাগ্যশালী হইয়াছেন। মিরজা শহীদ র. এর উত্তরাধিকারী এবং পরবর্তীকালে তাঁহাদের উত্তরাধিকারীগণের দ্বারা তরিকার ও দ্বীনের যে বিশাল বাগান আবাদ হইয়াছিল ও বহু দূরদূরান্তে বিস্তৃতি লাভ করিয়াছিল তাহার হিসাব কেহ দিতে পারিবে না। আলাহ্‌তায়ালা তাঁহার মনোনীত দ্বীন ইসলামের তরিকতে এবং মারেফতে হজরত খাজা মাসুম র.কে যে খাস্‌ পূর্ণতা প্রদান করিয়াছিলেন, তাহা আমাদের মত ক্ষুদ্র জ্ঞানের পরিমাপে অনুমান করাও সম্ভব নয়। তাসাররূফাত বা কারামত প্রদর্শন করা যদিও কোন কামেল বুজুর্গের উদ্দেশ্য নয়, তবু অনেক ক্ষেত্রে জীবনের বহু কার্য ও ঘটনাবলীর মাধ্যমে তাহার কিছু কিছু কোন কোন বিশেষ সময়ে প্রকাশ হইয়া পড়ে, যাহার মধ্যে আলাহ্‌তায়ালার ইচ্ছারই প্রতিফলন ঘটিয়া থাকে। হজরত খাজা মাসুম র. এর জীবনেও এই ধরনের বহু ঘটনার প্রমাণ পাওয়া যায়, যাহার মধ্যে এখানে মাত্র কয়েকটি ঘটনার উলেখ করা হইল। হজরত খাজা মাসুম র. হজ্বের সফরে বাহির হইয়াছেন। এমন সময় শাহ্‌জাদা আলমগীর (পরবর্তীকালে বাদশাহ্‌ আওরঙ্গজেব) তাঁহার খেদমতে হাজির হইয়া অত্যন্ত আদবের সহিত হজরতের কদমবুসি করিলেন এবং পথিমধ্যে সফর সঙ্গীগণসহ তাঁহার খরচের জন্য বিনয় ও সম্মান সহকারে হজরতের নিকট বারো হাজার টাকা নজরানাস্বরূপ পেশ করিলেন। হজরত খাজা মাসুম র. শাহজাদার বিনয় ও নম্রতায় খুব খুশী হইয়া তাঁহাকে সুসংবাদ দান করিলেন। শাহ্‌জাদা তাহা লিখিয়া দিবার জন্য আরজ করিলে হজরত স্বহস্তে তাহা লিখিয়া দিলেন। পরবর্তীকালে আলাহ্‌তায়ালার ইচ্ছায় ঐ সুসংবাদ অনুযায়ী শাহ্‌জাদা আলমগীর দিলীর বাদশাহী লাভ করিয়াছিলেন। হজ্বের সফরে মদীনা শরীফ হইতে বিদায় গ্রহণের প্রাক্কালে হজরত মাসুম র. বিপথগামী ও শত্রুভাবাপন্ন শাহ্‌জাদা দারাশিকো (শাহ্‌জাদা আলমগীরের বড় ভাই)

— পৃষ্ঠা ২৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।