মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

জিল বিশ্‌হাতে লিখিয়াছেন, খাজা মোহাম্মদ মাসুম র. ছিলেন, আয়াতাম্‌মিন আয়াতুলাহ্‌ অর্থাৎ তিনি ছিলেন আলাহ্‌তায়ালার নিদর্শনসমূহের মধ্যে অন্যতম নিদর্শন। তাঁহার পিতার মতোই তিনি সমস্ত দুনিয়াকে আলোকিত করিয়াছিলেন এবং আলাহ্‌তায়ালার নিকট হইতে প্রাপ্ত উচ্চ মর্যাদার বরকতে পিতার পরে ধর্মসংμান্ত সমস্ত অনাচার, অজ্ঞতা ও বেদাতের অন্ধকারকে তিনি নিমূর্ল করিয়াছিলেন। লক্ষ লক্ষ সাধারণ মানুষ ছাড়াও বড় বড় আলেম, পণ্ডিত ও বিশেষজ্ঞসহ অন্যান্য বিখ্যাত ব্যক্তিগণ তাঁহার মুরিদ ছিলেন। শরীয়ত ও তর্ক শাস্ত্রের প্রখ্যাত আলেম ও লেখক জমির জাহেদ তাঁহার মুরিদ ছিলেন এবং সাহেবে রওজাতুল কাইয়ুমিয়া তাঁহার খলিফা ছিলেন। ফারসীর বিখ্যাত কবি নাসির আলী সেরহিন্দী তাঁহার মুরিদ ছিলেন। নাসির আলীর কাব্যের প্রতি অনুরাগ থাকিলেও প্রথম জীবনে তাঁহার কোন কাব্য প্রতিভা ছিল না। হজরত খাজা মাসুম র. এর নিকট তিনি তাঁহার আরজু সম্পর্কে আরজ করিলে হজরত নিজের অজুর পানি হইতে তাঁহাকে সামান্য পরিমাণ পান করিতে দেন ও তাঁহার জন্য দোয়া করেন। তখন হইতে নাসির আলীর অন্তরে কাব্য প্রতিভার বিকাশ ঘটিতে থাকে এবং পরবর্তীকালে তিনি একজন প্রসিদ্ধ ফারসী কবি হিসাবে পরিচিতি লাভ করেন। নিজ মোর্শেদের সম্মানে কবি নাসির আলী সেরহিন্দী এই কবিতা লিখিয়াছিলেন ঃ- লক্ষ যোজন জুড়ে নিত্য যে সপ্তসভার আয়োজন তার প্রদীপ স্বরূপ খাজা মাসুম, অন্ধকার বিনাশ ক'রে সে আলোয় উদ্ভাসিত কাছের হিন্দুস্তান কিংবা দূরের রোম। বাদশাহ্‌ জাহাঙ্গীর, বাদশাহ্‌ শাহ্‌জাহান ও বাদশাহ্‌ আলমগীরের (আওরঙ্গজেবের) রাজত্বকালে বড় বড় আমীর উমরাহ্‌ এবং উচ্চপদস্থ বহু রাজ কর্মচারী তাঁহার মুরিদান ও ভক্ত ছিলেন। বাদশাহ্‌ আলমগীরের রাজত্বকালে লাহোরের গভর্নর নবাব মোকাররম খান তাঁহার মুরিদ ও অনুসারী ছিলেন। তিনি রাজমর্যাদা ও উচ্চপদের মোহ পরিত্যাগ করিয়া মোর্শেদের সহবত ও খেদমতের জন্য সেরহিন্দে চলিয়া আসেন। বাদশাহ্‌ আলমগীর একবার নবাব মোকাররম খানকে তাঁহার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করিলে নবাব সাহেব তাঁহার বয়স চার বৎসর বলিয়া জবাব দিয়াছিলেন। জবাব শুনিয়া বাদশাহ্‌ আলমগীর মৃদু হাসিয়াছিলেন। নবাব মোকাররম তখন বাদশাহ্‌কে বলিয়াছিলেন, ইহাতে আশ্চর্য হওয়ার মত কিছু নাই; কারণ যে চার বৎসর ধরিয়া আমি মোর্শেদের খেদমতে নিয়োজিত আছি, সেই চার বৎসরই আমার প্রকৃত বয়স। জীবনের বাকী দিনগুলি তো আখেরাতের জন্য বোঝা ও শাস্তিস্বরূপ।

— পৃষ্ঠা ২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।