মকতুবাতে মাসুমিয়া
/ ১৯৭
📝 লেখা 📖 পিডিএফ

কিছু কিছু প্রকাশযোগ্যও বটে, যাহার ইশারা-ইঙ্গিতই কোন কোন মাকামের জন্য যথেষ্ট। মাকামাতের এই সকল অন্তর্নিহিত অবস্থা ও রহস্যভেদী পরিচিতির সঙ্গে ফানা ও বাকার কোন সম্পর্ক নাই, তাহা হইতে উহা বহু বহু গুণে শ্রেষ্ঠ। মদীনা শরীফ হইতে বিদায়ের দিনের কথা স্মরণ করিয়া হজরত খাজা র. জানান, সেইদিন বিদায় গ্রহণ করিবার জন্য কাঁদিতে কাঁদিতে মসজিদে গিয়া হাজির হইলাম। বিচ্ছেদের ব্যথায় পেরেশান হইয়া বেহুঁশের মত আমি কাঁদিতেছিলাম। আমার সেই দুঃখ ও পেরেশানীর মধ্যে দেখিলাম, হজরত রেসালতে-খাতেমিয়াত স. পূর্ণ আজমতের সহিত রওজা শরীফ হইতে জাহের হইয়া তশরীফ আনিলেন এবং অত্যন্ত মেহেরবানির সঙ্গে অতি উচ্চ মর্যাদাবাহী একটি বাদশাহী তাজের খেলায়াত স্বহস্তে আমাকে পরাইয়া দিলেন। চোখ জুড়ানো পালক ও দুর্লভ মতির সমন্বয়ে প্রস্তুত এই খেলায়াত আঁ-হজরত স. নিজের পবিত্র দেহ মোবারক হইতে খুলিয়া দিয়াছেন বলিয়া আমার নিকট অনুভূত হইল। এই সময় আমার মনের অবস্থা এমন হইল যে, এখান হইতে আর কোনদিন আমি ফিরিয়া যাইব না বলিয়া মনে করিলাম এবং তৎসম্পর্কে রসুলেপাক সলালহু আলায়হি ওয়া আলিহী ওয়া সালামের মরজি মোবারক জানিবার জন্য অত্যন্ত আদবের সহিত তাঁহার প্রতি আমি পূর্ণ মনোযোগ সহকারে খেয়াল করিলাম। রসুলেপাক স. আমার স্বদেশে ফিরিয়া যাইবার পক্ষে মত দিলেন বলিয়া আমি অনুভব করিলাম। সেই সময়ে হঠাৎ শরীয়তের এক দুশমনের কথা আমার মনের মধ্যে উদয় হইল এবং তাহার সম্পর্কে কিছু নির্দেশ লাভ করার মানসে নবী করিম স. এর প্রতি পুনরায় মোতাওয়াজ্জোহ্‌ (পূর্ণ মনোযোগী) হইলাম। আমার মনে হইল, রসুলে আকদাস্‌ স. তাঁহার মোবারক হাতে খোলা তরবারি লইয়া আবিভূর্ত হইলেন এবং কতলের ইশারা করিলেন। হজরত খাজা মাসুম র. সেই সময়ে বাদশাহ্‌ শাহ্‌ জাহানের পুত্র দারাশিকোর কথা মনে করিয়াছিলেন, যিনি ইসলামের প্রতি ও তাঁহার খানদানের প্রতি শত্রুভাবাপন্ন ছিলেন। হজরত মাসুম র. হজ্বে যাওয়ার পর দারাশিকো প্রতারণা করিয়া দিলীর বাদশাহী লাভ করেন। জানা যায়, রসুলেপাক স. যে সময় কতলের জন্য ইশারা করিয়াছিলেন, ঠিক সেই সময়ে তলোয়ারের আঘাতে দারাশিকো নিহত হন। হজরত খাজা মাসুম র. হজ্ব হইতে সেরহিন্দে ফিরিয়া আসিবার পর তিনি নিজেকে সম্পূর্ণরূপে দ্বীনের ও তরিকার খেদমতে নিয়োজিত করিয়াছিলেন। তাঁহার পবিত্র সহবতের প্রভাবে হাজার হাজার মুরিদান আধ্যাত্মিক জগতে উচ্চ মর্যাদার অধিকারী হইয়াছেন। তাঁহার সম্পর্কে শায়েখ মুরাদ বিন আব্দুলাহ্‌ আল কাজানি

— পৃষ্ঠা ২৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।