হজরত খাজা মাসুম র.কে মসজিদে নববীতে দুইদিনের জন্য এতেক্বাফের এজাজত দেওয়া হইয়াছিল। হজরত বলেন, রাত্রে মোরাকাবারত অবস্থায় দেখিতে পাইলাম, হজরত নবীয়ে করিম স. তাঁহার খুশী ও মেহেরবানি প্রকাশ করিলেন। আরও গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময় অনুভব করিলাম, আমাকে প্রগাঢ় আলিঙ্গনে আবদ্ধ করিয়া পুরস্কৃত করিলেন। সেই সময় আমি রসুলেপাক স. এর হকীকতের বিশেষ নৈকট্য লাভ করিয়াছিলাম। হজরত মাসুম র. বলেন, জান্নাতুল বাকীর যে যে কবর জিয়ারতের জন্য গিয়াছি, সেই সব কবরের বাসিন্দাগণ অত্যন্ত খুশী ও খুবির সহিত আমার নিকট নিজদিগকে জাহির করিতেন। অন্যদিকে যে কবর জিয়ারত করিবার জন্য এরাদা করিতাম, সেই কবরবাসী আমার সহিত মিলিত হইবার জন্য অপেক্ষা করিতেন এবং সেখানে যাওয়ার পর, বিশেষ মেহমান হিসাবে, আমার সহিত তাঁহারা মোলাকাত করিবার জন্য সমবেত হইতেন। খাজা মাসুম র. বলেন, পবিত্র জান্নাতুলবাকী ও অন্যান্য মোবারক মাজারসমূহ জিয়ারতের সময় সেখানে আমার নেসবতের প্রভাব আশ্চর্যজনকভাবে প্রকাশিত হইতে থাকে। মনে হইত, সমস্ত পৃথিবী যেন সেই নেসবতের নূরের আলোকে আলোকিত হইয়া উঠিয়াছে। আমি স্পষ্টভাবে অনুভব করিতাম, দৃশ্য ও অদৃশ্য দুনিয়ার সমস্ত সৃষ্টি আমার মুখাপেক্ষী এবং আমি তাহাদের সকলের ইমাম। আমার অসিলাতেই সকলের নিকট ফয়েজ ও বরকতসমূহ পেঁৗছাইত। আমার নিকট সে সময় বহু রহস্যপূর্ণ গুপ্ততত্ত্ব প্রকাশিত হইতেছিল এবং অনেক কঠিন ও দায়িত্বপূর্ণ কাজ সম্পাদনের জন্য আমার নিকট দোয়াত কলম আসিয়া হাজির হইতেছিল। আমার নেসবতকে প্রবলভাবে প্রকাশিত হইতে দেখিয়া আমি আশ্চর্য হইয়া গিয়াছিলাম। কারণ, সাহাবায়ে কেরাম রেজওয়ানলাহু আলায়হীম্ আজমাইন্গণের উচ্চ মর্তবার নিকট আমার মত ফকিরের দীন নেসবত কিভাবে প্রকাশ পাইতে পারে। পরে আমি বুঝিতে পারিয়াছিলাম, আমার এই অবস্থা তাঁহাদেরই নেক নজর ও অনুগ্রহের দানে ভরপুর ছিল। মদীনা মনোয়ারায় অবস্থানকালে হজরত মাসুম র. একদিন বলিলেন, বর্তমানে আমার নিজের নেসবত আমি পরিপূর্ণভাবে সরওয়ারে-আলম সালালহু আলায়হি ওয়া সালামের নিকট হইতে সরাসরি পাইতেছি। ইহার মধ্যে এমন অনেক গোপন রহস্য ও বিষয়সমূহ আছে যাহা চক্ষু কোনদিন দর্শন করে নাই এবং কর্ণ শ্রবণ করেন নাই। তাহার মধ্যে অনেক কিছুই প্রকাশ করা যায় না। তবে এই সমস্ত গোপন রহস্য ও হালাতের অভ্যন্তরীণ অবস্থাকে পুসিদা রাখা ছাড়াও তাহার মধ্যে
— পৃষ্ঠা ২২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।